উদ্দীপকে অন্যান্য ব্যবসায়ীগণের মাধ্যমে কোন ধরনেরউপযোগ সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা করো ।
উত্তর: অন্যান্য ব্যবসায়ীগণের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়েছে । পরিবহনের মাধ্যমে পণ্য বা সেবাসামগ্রী এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়। এতে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। পরিবহনের ফলে একদেশে বাস করেও বিশ্বের অন্যান্য দেশের পণ্যসামগ্রী ভোগ করা যায়। উদ্দীপকে উল্লেখিত মেসার্স নিশাত এন্টারপ্রাইজ খাগড়াছড়িতে ৩৫০ একর জমি লিজ নিয়ে মাল্টা চাষ করে এবং ফলের ফলনও বেশ ভালো হয়েছে। কিন্তু বেশ কয়েকজন ব্যবসায়ী মিশর থেকে কম মূল্যে মাল্টা আমদানি করে। অর্থাৎ পরিবহনের সুবিধা নিয়ে ব্যবসায়ীরা মিশর থেকে মাল্টা আমদানি করতে সক্ষম হন। এতে মিশর এবং বাংলাদেশের মধ্যকার স্থানের দূরত্বের যে সমস্যা তা সমাধান হয়েছে। এখানে মাল্টা আমদানিতে পরিবহন ব্যবহারের কারণে স্থানগত উপযোগিতা সৃষ্টি হয়েছে। সুতরাং, উদ্দীপকের অন্যান্য ব্যবসায়ীগণের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে অন্যান্য ব্যবসায়ীগণের মাধ্যমে কোন ধরনেরউপযোগ সৃষ্টি হয়েছ…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর