'জনি ইলেকট্রনিকস' বিক্রির উদ্দেশ্যে প্রথমে বিপণন মিশ্রণের কোন উপাদানটি ব্যবহার করেছিল? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'জনি ইলেকট্রনিকস' বিক্রির উদ্দেশ্যে প্রথমে বিপণন মিশ্রণের প্রসার উপাদানটি ব্যবহার করে। পণ্যের বিক্রি বাড়াতে গৃহীত যাবতীয় কৌশলই হলো প্রসার। এর মাধ্যমে ক্রেতাদেরকে পণ্য সম্পর্কে জানানো হয়। বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার প্রভৃতি হলো প্রসারের উপাদান। 'জনি ইলেকট্রনিকস' বিদেশ থেকে পণ্য আমদানি করে দেশে বিপণন করে। এটি প্রথমদিকে বিভিন্ন মাধ্যমে আমদানিকৃত পণ্যের ব্যাপক প্রচার করে থাকে। এর উদ্দেশ্য হলো ক্রেতাদেরকে পণ্য সম্পর্কে জানানো। কারণ, ক্রেতারা পণ্য সম্পর্কে জানলেই কেবল সেগুলো কিনতে আগ্রহী হয়। কিন্তু প্রতিষ্ঠানটি বাজারে তেমন কোনো সাড়া পায়নি। প্রতিষ্ঠানটির কাজগুলো পণ্যের বিক্রি বাড়াতেই গৃহীত হয়েছে যা বিপণন মিশ্রণের প্রসারের আওতাভুক্ত। সুতরাং, 'জনি ইলেকট্রনিকস পণ্য বিক্রির উদ্দেশ্যে প্রথমে বিপণন মিশ্রণের প্রসার উপাদানটি ব্যবহার করে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
'জনি ইলেকট্রনিকস' বিক্রির উদ্দেশ্যে প্রথমে বিপণন মিশ্রণের কোন উপাদা…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর