“তূর্য বেকারির পণ্যের গ্রহণযোগ্যতা বাড়ার মূলে আছে সামাজিক বিপণন মতবাদ”— তুমি কি একমত? যুক্তি দাও।
উত্তর: "সূর্য বেকারির পণ্যের গ্রহণযোগ্যতা বাড়ার মূলে রয়েছে সামাজিক বিপণন মতবাদ " উক্তিটির সাথে আমি একমত। বিপণন ব্যবস্থাপনার সাম্প্রতিক সময়ের অন্যতম বিস্ময়কর মতবাদ হচ্ছে সামাজিক বিপণন মতবাদ। এ মতবাদের সূচনা ১৯৭০ সালের পরে হয়। এ মতবাদের মূল বিষয় হলো ভোক্তাদের সন্তুষ্টি বিধানের মাধ্যমে পণ্য বিক্রি করে মুনাফা অর্জন করা এবং এর পাশাপাশি সমাজের কল্যাণে অবদান রাখা। উদ্দীপকে উল্লেখিত তুর্য বেকারির মালিক জনাব লিটন দীর্ঘদিন যাবৎ তার ব্যবসায়টি চালিয়ে যাচ্ছেন। শুরু থেকেই তিনি পণ্যের মান ও পরিবেশনের প্রতি সচেতন । তিনি সবসময় ক্রেতাদের সাথে সুসম্পর্ক বজায় রাখেন। তিনি ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ করেন। তার প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যের মোড়ক স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব। তূর্য বেকারি পণ্য মানের ব্যাপারে গুরুত্বারোপ করেন, যা ভোক্তাদের পণ্য কিনতে উৎসাহিত করে। এ প্রতিষ্ঠানটি ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ করে সমাজের প্রতি দায়বদ্ধতার অঙ্গীকার বজায় রাখে। এছাড়া, তাদের ব্যবহৃত মোড়ক স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব হওয়ায় তা পরিবেশের ক্ষতি করে না। এগুলো সামাজিক বিপণন মতবাদের মূল বিষয়। তাই বলা যায়, তূর্য বেকারির পণ্যের গ্রহণযোগ্যতা বাড়ার মূলে আছে সামাজিক বিপণন মতবাদ ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
“তূর্য বেকারির পণ্যের গ্রহণযোগ্যতা বাড়ার মূলে আছে সামাজিক বিপণন মত…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর