'জনি ইলেকট্রনিকস' কর্তৃক গৃহীত সিদ্ধান্ত বিক্রি বাড়াতে সহায়ক হবে বলে তুমি মনে করো? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'জনি ইলেকট্রনিকস' কর্তৃক মনস্তাত্ত্বিক বাজার বিভক্তিকরণের সিদ্ধান্তটি বিক্রি বাড়াতে সহায়ক হবে বলে আমি মনে করি। ক্রেতাদের পছন্দ, চাহিদা, রুক্ষমতা প্রভৃতির ভিত্তিতে বাজারকে ভাগ করাই হলো মনস্তাত্ত্বিক বাজার বিভক্তিকরণ। সকল ভোক্তার পছন্দ, চাহিদা, ক্রয়ক্ষমতা এক হয় না বলেই এ ধরনের বাজার বিভক্তিকরণ করা হয়। উদ্দীপকে উল্লেখিত 'জনি ইলেকট্রনিকস' চীন ও ভারত থেকে ইলেকট্রনিকস পণ্য এনে দেশের বাজারে বিক্রি করে থাকে। প্রথমদিকে ব্যাপক প্রচার করা স্বত্ত্বেও এটি তেমন সাড়া পায়নি। প্রতিষ্ঠানটি বাজার গবেষণা করে জানতে পারে সকল ক্রেতার পছন্দ ও ক্রয়ক্ষমতা একরকম হয় না। ফলে এগুলোর ভিত্তিতে পণ্য আমদানির সিদ্ধান্ত নেয়, যা মনস্তাত্ত্বিক বাজার বিভক্তিকরণের আওতাভুক্ত। এ ধরনের বাজার বিভক্তিকরণের মাধ্যমে 'জনি ইলেকট্রনিকস' আরও বেশি সংখ্যক ভোক্তাদের কাছে পণ্য পৌঁছাতে পারবে। কারণ এতে প্রতিষ্ঠানটি ভোক্তাদের চাহিদা, পছন্দ ও ক্রয়ক্ষমতা অনুযায়ী পণ্য সরবরাহ করার সুযোগ পাবে। এক্ষেত্রে ভোক্তারাও তাদের প্রয়োজনীয় পণ্য কিনে সন্তুষ্ট হবে। এতে প্রতিষ্ঠানটির সুনাম বাড়বে। আর সুনাম বাড়লে স্বভাবতই প্রতিষ্ঠানটির বিক্রি ও মুনাফা বাড়বে। এভাবে 'জনি ইলেকট্রনিকস'-এর ব্যবসায়িক সফলতা অর্জিত হবে। তাই আমি মনে করি, প্রতিষ্ঠানটির মনস্তাত্ত্বিক বাজার বিভক্তিকরণের সিদ্ধান্তটি অত্যন্ত যৌক্তিক।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
'জনি ইলেকট্রনিকস' কর্তৃক গৃহীত সিদ্ধান্ত বিক্রি বাড়াতে সহায়ক হবে …
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর