উদ্দীপকে উল্লেখিত জনাব সুমন মনস্তাত্ত্বিক চলকের ভিত্তিতে বাজার বিভক্তিকরণ করেছেন। ক্রেতাদের মনস্তাত্ত্বিক বা মানসিক বৈশিষ্ট্য যেমন: সামাজিক শ্রেণি, জীবন ধাঁচ, ব্যক্তিত্ব প্রভৃতির। ভিত্তিতে মনস্তাত্ত্বিক বিভক্তিকরণের কাজটি করা হয়। এতে নির্দিষ্ট শ্রেণির ক্রেতাদের জন্য নির্দিষ্ট পণ্য তৈরি ও বিপণন করা হয়। উদ্দীপকের জনাব সুমন এসি উৎপাদন করেন। তিনি এসি'র বাজারকে সমাজের উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত-এ তিনটি ভাগে ভাগ করেছেন। এতে তিনি প্রতিটি আয়ের ও শ্রেণির ক্রেতাদের জন্য পণ্য উৎপাদন ও বিপণন করার সুযোগ পাচ্ছেন। কারণ, প্রতিটি আয় শ্রেণির ভোক্তাদের চাহিদা ও ক্রয়ক্ষমতা ভিন্ন হয়। আর আয়ের ভিত্তিতে বাজারকে ভাগ করা মনস্তাত্ত্বিক চলকের আওতাভুক্ত। সুতরাং, জনাব সুমন মনস্তাত্ত্বিক চলকের ভিত্তিতে বাজার বিভক্তিকরণ করেছেন।