উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম বিপণনের কোন যুগ নির্দেশ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত নাথ মিষ্টান্ন ভাণ্ডারের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম বিপণনের সামাজিক যোগাযোগ যুগকে নির্দেশ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পণ্য বা সেবা বিক্রির প্রচেষ্টা থেকে এ যুগের সৃষ্টি। বর্তমান 5G যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম পণ্যের প্রসার ও বিক্রি বাড়াতে খুবই গুরুত্বপূর্ণ। ফেসবুক, টুইটার, ইউটিউব ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যম ।উদ্দীপকের 'নাথ মিষ্টান্ন ভাণ্ডার' মিষ্টি বিক্রির একটি প্রতিষ্ঠান। ভোলা শহর থেকে এনে এটি বরিশাল ও ঢাকা শহরে পণ্য মিষ্টি বিক্রি করে। তারা অনলাইনে অর্ডার নিয়ে এ দুটি শহরে পণ্য সরবরাহ করে থাকে। বর্তমানে বাংলাদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে বিপণন কাজ সহজ হয়েছে। ক্রেতারাও দূর দূরান্ত থেকে মোবাইল ও ইন্টারনেট ব্যবহার করে পণ্যের ফরমায়েশ দিচ্ছে। এরই অংশ হিসেবে 'নাথ মিষ্টান্ন ভাণ্ডার' এসব সুবিধা পাচ্ছে যা সামাজিক যোগাযোগ যুগের অন্তর্গত। তাই বলা যায়, প্রতিষ্ঠানটির দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম বিপণনের সামাজিক যোগাযোগ যুগকে নির্দেশ করছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম বিপণনে…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর