উদ্দীপকে প্রতিষ্ঠানটি যে প্রক্রিয়া অনুসরণ করে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের পরিকল্পনা করছে তা কতটুকু যৌক্তিক বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'নাথ মিষ্টান্ন ভাণ্ডার' পরিবহন প্রক্রিয়া অনুসণ করে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের যে পরিকল্পনা করছে তা যৌক্তিক বলে আমি মনে করি । এক স্থানের উৎপাদিত পণ্য অন্য স্থানে নিয়ে যাওয়া হয় পরিবহনের মাধ্যমে। এতে সব স্থানের ভোক্তারা পণ্য ভোগের সুযোগ পায়। পরিবহন স্থানগত উপযোগ সৃষ্টি করে চাহিদা ও যোগানের সমতা তৈরি করে । উদ্দীপকের 'নাথ মিষ্টান্ন ভাণ্ডার' ভোলা শহরের একটি মিষ্টির দোকান। খাঁটি ছানার মিষ্টি তৈরি করে বলে প্রতিষ্ঠানটির মিষ্টির চাহিদা বেশি। চারদিকে সুনাম ছড়িয়ে পড়ায় অনলাইনে অর্ডার আসে এবং তারা বরিশাল ও ঢাকায় মিষ্টি সরবরাহ করে। প্রতিষ্ঠানটি অদূর ভবিষ্যতে নিজস্ব পরিবহনের মাধ্যমে অন্যান্য শহরেও মিষ্টি সরবরাহের পরিকল্পনা করছে।প্রতিষ্ঠানটির উৎপাদিত মিষ্টি দেশের অন্য শহরগুলোতে বিক্রি করতে পরিবহন ব্যবস্থার প্রয়োজন হবে। কারণ, পরিবহন ছাড়া পণ্য দূর দূরান্তে পৌঁছানো সম্ভব না। প্রতিষ্ঠানটি এক্ষেত্রে নিজস্ব পরিবহন বা ভ্যান কিনতে পারে। এতে যখন তখন পণ্য সরবরাহ করা সম্ভব হবে, যা চাহিদা ও যোগানে সমতা তৈরি করবে। কাঙ্ক্ষিত সময়ে পণ্য পেয়ে ক্রেতারাও খুশি হবে। ফলে বিক্রি ও মুনাফা বাড়ার সম্ভাবনা থাকবে। তাই আমি মনে করি, “নাথ মিষ্টান্ন ভাণ্ডার'-এর পরিবহন প্রক্রিয়া অনুসরণ করা যৌক্তিক।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রতিষ্ঠানটি যে প্রক্রিয়া অনুসরণ করে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর