জনাব সাইদুলের প্রাতিষ্ঠানিক সফলতা অর্জনে করণীয় বিষয়ে তোমার মতামত যুক্তিসহ ব্যক্ত কর ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত জনাব সাইদুলের প্রাতিষ্ঠানিক সফলতা অর্জনের জন্য ফ্রিজিং ভ্যানের মাধ্যমে সংরক্ষণ করে পরিবহন করা যুক্তিযুক্ত। পঁচনশীল পণ্যের ব্যবসায় ঝুঁকিপূর্ণ। এজন্য সংরক্ষণ করা প্রয়োজন । এটি ব্যবসায়ের ব্যয় বাড়ালেও সার্বিক দিক বিচেনায় ঝুঁকি কমায় ও মুনাফা বাড়ায়। আম, জাম, সবজি প্রভৃতি পণ্যের পরিবহনে নির্দিষ্ট তাপমাত্রার ফ্রিজিং ব্যবস্থা জরুরি। উদ্দীপকের জনাব সাইদুল খুচরা ও পাইকারি আম বিক্রেতা। তিনি রাজশাহী থেকে আম কিনে পটুয়াখালীতে বিক্রি করেন। কিন্তু পথে ভাঙ্গা রাস্তায় ট্রাক আটকে এক চালানের আম তিন দিন পর পৌঁছায়। এতে অনেক আম নষ্ট হয়ে তার আর্থিক ক্ষতি হয়। তার উচিত ফ্রিজিং ভ্যান ব্যবহার করে আম পরিবহন করা। জনাব সাইদুল ফ্রিজিং ভ্যান ব্যবহার করলে আমগুলো পরিবহনের সময় নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষিত থাকবে। ফলে আম পঁচনের জন্য দায়ী বিভিন্ন ব্যাটেরিয়া জন্ম নেবে না। এতে রাস্তায় কোন কারণে গাড়ির সমস্যা হলেও আমগুলো নির্দিষ্ট সময় পর্যন্ত ভালো থাকবে। মান, স্বাদ ও গুণাগুণ অক্ষুণ্ণ থাকবে। এতে তার ফ্রিজিং ভ্যান বাবদ কিছু অতিরিক্ত অর্থ ব্যয় হলেও আম পঁচে বড় অঙ্কের ক্ষতি হবে না। এটি তার ব্যবসায়কে ঝুঁকি হাত থেকে রক্ষা করবে। তিনি লাভবান হবেন এবং সফলতার সম্ভাবনা তৈরি হবে। তাই আমি মনে করি জনাব সাইদুলের উচিত ফ্রিজিং ভ্যানের মাধ্যমে আম পরিবহন করা।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব সাইদুলের প্রাতিষ্ঠানিক সফলতা অর্জনে করণীয় বিষয়ে তোমার মতামত …
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর