"ক্রেতার সন্তুষ্টি বিধানই রুনা ইলেকট্রনিকস-এর সফলতার প্রধান কারণ"— উক্তটি কতটা যুক্তিযুক্ত তা বিশ্লেষণ করো।
উত্তর: “ক্রেতার সন্তুষ্টি বিধানই রুনা ইলেকট্রনিকস-এর সফলতারকারণ”— উক্তিটি অত্যন্ত যৌক্তিক। বাজার বিভক্তিকরণের মাধ্যমে স্বতন্ত্র ক্রেতাগোষ্ঠীর কাছে পণ্য বা সেবা পৌছানো যায়। এতে তাদের চাহিদামতো পণ্য বা সেবা সরবরাহ করা সম্ভব হয়। ফলে তারা পছন্দমতো পণ্য পেয়ে সন্তুষ্ট হয় । উদ্দীপকে উল্লেখিত 'রুনা ইলেকট্রনিকস' সারাদেশে বিক্রির উদ্দেশ্যে পণ্য উৎপাদন করলেও ক্রেতাদের কাছ থেকে সাড়া কম পায়। প্রতিষ্ঠানটির নবনিযুক্ত বিপণন ব্যবস্থাপক হিসেবে জনাব অপূর্ব। সবদিক বিবেচনা করে বাজারকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করেন। তাই অল্পদিনের মধ্যেই তাদের পণ্যের চাহিদা ও বিক্রি বেড়েছে। উদ্দীপকের 'রুনা ইলেকট্রনিকস' এলাকার ভিত্তিতে স্বতন্ত্র চাহিদা সম্পন্ন ভোক্তাদের কাছে পণ্য পৌঁছে দিতে ভৌগোলিক বাজার বিভক্তিকরণ করেছে। কারণ, সব জায়গায় ভোক্তাদের চাহিদা একরকম নয়। প্রতিষ্ঠানটি এসব বিষয় মাথায় রেখেই পণ্য উৎপাদন ও বিপণন করছে। এতে ভোক্তারা তাদের প্রয়োজনীয় পণ্য পেয়ে সন্তুষ্ট হয়। ফলে প্রতিষ্ঠানটির সুনাম ছড়িয়ে পড়ে বলে বিক্রি ও মুনাফা বাড়ে। এতে প্রতিষ্ঠানটি সফলতা অর্জন করে। এসব কারণেই আমি মনে করি, ক্রেতার সন্তুষ্টি বিধানই রুনা ইলেকট্রনিকস-এর সফলতার কারণ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
"ক্রেতার সন্তুষ্টি বিধানই রুনা ইলেকট্রনিকস-এর সফলতার প্রধান কারণ"— …
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর