মিসেস সুরভীর ব্যবসায়িক সফলতার বিষয়টি উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত মিসেস সুরভীর ব্যবসায়িক সফলতার অন্যতম প্রধান কারণ সুলত মূল্যে পণ্য বিক্রি। ক্রেতারা সবসময় ভালো মানের আকর্ষণীয় পণ্য কম মূল্যে কিনতে আগ্রহী। কম দামে পণ্য বিক্রি করলে ক্রেতারা বারবার দোকানে ভিড় জমায়। আবার, সঠিক ও মানানসই মূল্য নির্ধারণের ওপর ব্যবসায়িক সফলতা অনেকাংশে নির্ভর করে। উদ্দীপকের মিসেস সুরভী সুরভী কালেকশন'-এর মালিক। তিনি বিদেশ থেকে নামিদামি ব্র্যান্ডের ঘড়ি, পার্কার কলম, জুতা আমদানি করে বিক্রি করেন। আবার, ক্রেতারা যেন ভালোভাবে দেখেশুনে সুলভ মূল্যে মানসম্মত পণ্য কিনতে পারে এ ব্যাপারে তিনি বেশ সচেতন। ফলে প্রতিষ্ঠানটির সুনাম চারদিকে ছড়িয়ে পড়েছে। মিসেস সুরভীর প্রতিষ্ঠানে বিক্রি হওয়া বিশিষ্ট পণ্যগুলো ভালো ব্র্যান্ডের হওয়ায় দাম বেশি। আবার, আমদানি করতে হয় বলে ভ্যাট, ট্যাক্স বাবদ অতিরিক্ত অর্থ ব্যয় হয়। তাই স্বাভাবিকভাবেই ক্রয়মূল্য বেশি হয়। তিনি ক্রয়মূল্যের সাথে সামান্য মুনাফা যোগ করে পণ্যগুলো বিক্রি করেন। ফলে বিদেশি এসব ঘড়ি, আকর্ষণীয় জুতা ও পার্কার কলম ক্রেতারা দেশেই সুলভমূল্যে কেনার সুযোগ পায়। এতে ক্রেতারা মিসেস সুরভীর দোকানে বারবার আসে। ফলে একক প্রতি মুনাফা কম হলেও মোট মুনাফা বেশি হয়। এভাবে তিনি সফল হচ্ছেন। তাই বলা যায়, মিসেস সুরভীর ব্যবসায়িক সফলতার অন্যতম কারণ সুলভ মূল্যে পণ্য বিক্রি।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
মিসেস সুরভীর ব্যবসায়িক সফলতার বিষয়টি উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর