জনাব সুমনের সিদ্ধান্তের যৌক্তিকতা উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত জনাব সুমনের বিপণন মিশ্রণের প্রসার কৌশল ব্যবহারের সিদ্ধান্তটি অত্যন্ত যৌক্তিক বলে আমি মনে করি । পণ্য সম্পর্কে তথ্য ভোক্তা বা ক্রেতাদের জানিয়ে সেগুলো কেনার আহ্বান করাই হলো প্রসার। এর মাধ্যমে ক্রেতাদেরকে বিভিন্ন উপায়ে (যেমন: কুপন, লটারি প্রভৃতি) পণ্য কিনতে উৎসাহিত করা হয়। উদ্দীপকের জনাব সুমন এসি উৎপাদন করে বিক্রি করে থাকে। এক্ষেত্রে তিনি এসির বাজারকে উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত এ তিনটি ভাগে ভাগ করেন । প্রথম ধরনের বাজারে বিক্রির পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা থাকলেও অন্য দুইটি বাজারে তা নেই। তাই তিনি পরবর্তী দুইটি বাজারের ক্রেতাদের আগ্রহী করতে কুপন, লটারি প্রভৃতির ব্যবস্থা করেছেন। জনাব সুমনের দেওয়া কুপন এবং লটারি বিপণন মিশ্রণের প্রসার উপাদানের আওতাভুক্ত। এ বিষয়গুলো ক্রেতা বা ভোক্তাদের মনোযোগ আকর্ষণ করে। এতে পণ্যের পরিচিতি বেড়ে যাবে এবং ভোক্তারা পুরস্কারের আশায় সেগুলো কিনতে আগ্রহী হবে। ফলে জনাব সুমনের উৎপাদিত এসি'র বিক্রি বেড়ে যাবে। তাই আমি মনে করি, জনাব সুমনের প্রসার কৌশল ব্যবহারের সিদ্ধান্তটি অত্যন্ত যৌক্তিক ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব সুমনের সিদ্ধান্তের যৌক্তিকতা উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর