রূপালী লি.-এর পণ্যমূল্য পুনঃনির্ধারণের যৌক্তিকতা মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত রূপালী লি.-এর পণ্যমূল্য পুনঃনির্ধারণ অযৌক্তিক। কোনো পণ্য বা সেবা নেওয়ার বিনিময়ে একজন ক্রেতা বিক্রেতাকে যে অর্থ দেয়, তাই মূল্য। মূল্য হচ্ছে পণ্য বা সেবা বিনিময়ের একটি পদ্ধতি। এটি এক ধরনের ভ্যালু, যা একজন ক্রেতা কোনো কিছুর বিনিময়ে ত্যাগ করে। উদ্দীপকের রূপালী লি.-এর পণ্যের এককপ্রতি বিক্রয়মূল্য হলো ২৬ টাকা [গ থেকে প্রাপ্ত]। বাজারে অন্য একটি প্রতিষ্ঠান একই মানের পণ্য ১৯ টাকা দরে বিক্রি করে। ফলে রূপালী লি.-এর বিক্রি কমে গেছে। তাই এটি ১৯ টাকা দরে পণ্য বিক্রি করতে চাচ্ছে।প্রতিষ্ঠান পণ্য উৎপাদন ও বিক্রি করে ন্যূনতম মুনাফা অর্জনের জন্য। রূপালী লি.-এর পণ্যের বর্তমান বিক্রয়মূল্য ২৬ টাকা হলেও তা উৎপাদন করতে খরচ হয় ২২ টাকা। [গ থেকে প্রাপ্ত]। এক্ষেত্রে ১৯ টাকা দরে বিক্রি করলে প্রতিষ্ঠানটির পণ্য প্রতি ৩ টাকা ( ২২ – ১৯) ক্ষতি হয়। - এতে প্রতিষ্ঠানটির পণ্য প্রতি মোট ক্ষতি হয় ৩০,০০০ (১০,০০০ একক × ৩) টাকা। এ ক্ষতি পুষিয়ে ওঠা প্রতিষ্ঠানটির পক্ষে কষ্টকর হতে পারে। আর উৎপাদন ব্যয়ের চেয়ে কম দামে পণ্য বিক্রি করা কখনও কাম্য না। তাই বলা যায়, উৎপাদন ব্যয়ের থেকে কম মূল্যে পণ্য বিক্রির সিদ্ধান্তটি অযৌক্তিক।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
রূপালী লি.-এর পণ্যমূল্য পুনঃনির্ধারণের যৌক্তিকতা মূল্যায়ন করো।
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর