জনাব আলী বিপণনের যে কাজটি সম্পন্ন করেছেন। উদ্দীপকের আলোকে তার গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত জনাব আলী বিপণনের ক্রয় ও গুদামজাতকরণের কাজ সম্পন্ন করেছেন যা ব্যবসায়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ । পণ্য ক্রয় বিপণনের গুরুত্বপূর্ণ একটি কাজ। ক্রয়ের মাধ্যমে পণ্যের মালিকানা অর্জন করা হয়। ভালো পণ্য ক্রয় করলে তা সহজে বিক্রয় করা যায়। অন্যদিকে, গুদামজাতকরণের মাধ্যমে পণ্যকে নির্দিষ্ট সময় পর্যন্ত সংরক্ষণ করা হয়। এর মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি করা হয় ও ঝুঁকি কমে। উদ্দীপকের জনাব আলী একজন আলু ব্যবসায়ী। চলতি বছরে আলুর ফলন ভালো হওয়ায় বাজারে প্রচুর আলু দেখা যায়। ফলে আলুর দাম স্বাভাবিকের তুলনায় অনেক কমে যায়। জনাব আলী এ সুযোগে প্রচুর আলু ক্রয় করেন ও সংরক্ষনের ব্যবস্থা করেন। আলুর মৌসুমের পরবর্তী সময়ে তিনি সব আলু বিক্রি করে দেন ও মুনাফা পান । জনাব আলী আলু ক্রয়ের মাধ্যমে সেগুলোর মালিকানা কিনেছেন। ভালোমানের আলু ক্রয় করার কারণে তিনি সহজে তা বিক্রি করতে পারবেন। এতে তিনি খুব সহজেই অন্যান্য ব্যবসায়ীদের থেকে প্রতিযোগিতায় এগিয়ে থাকবেন। উক্ত আলুর মাধ্যমে সে ভোক্তাদের সন্তুষ্টি অর্জন করতে পারবেন। আলু বিক্রির মাধ্যমে তিনি ব্যবসায় সম্প্রসারণ করতে পারবেন। এছাড়া জনাব আলী আলুগুলোকে সংরক্ষণ করে ওগুলোর সময়গত উপযোগ সৃষ্টি করতে পেরেছেন। এর মাধ্যমে তিনি আলুর গুণগত মান রক্ষা করতে পারবেন। গুদামজাতকরণে তার ব্যবসায়িক ও আর্থিক ঝুঁকি কমবে। তাই বলা যায়, জনাব আলী বিপণনের ক্রয় ও গুদামজাতকরণ করেছেন যা উদ্দীপকের আলোকে খুবই গুরুত্বপূর্ণ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব আলী বিপণনের যে কাজটি সম্পন্ন করেছেন। উদ্দীপকের আলোকে তার গুরুত…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর