দুগ্ধ সাগর' নামক দুগ্ধ খামারটি কী কী পদক্ষেপ নিলে। বিক্রি বাড়াতে পারবে? তার সপক্ষে তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'দুগ্ধ সাগর' নামক দুগ্ধ খামারটি তাদের উৎপাদিত দুধ গৃহে সরবরাহের ব্যবস্থা ও পর্যায়িতকরণের মাধ্যমে বিক্রি বাড়াতে পারবে বলে আমি মনে করি। বিপণনের মূলে রয়েছে ভোক্তার সন্তুষ্টি। এতে ভোক্তার প্রয়োজন ও চাহিদা পূরণের মাধ্যমে মুনাফা অর্জনের চেষ্টা করা হয়। যেকোনো উপায়ে ভোক্তাকে সন্তুষ্টি প্রদান করতে পারলেই ব্যবসায়ের বিক্রি বেড়ে যাবে। ভোক্তা সন্তুষ্টির মাধ্যমেই সফলতা অর্জন করা সম্ভব। উদ্দীপকের জনাব সফর আলী ও তার কয়েক বন্ধু মিলে সিলেটের জালালাবাদে 'দুগ্ধ সাগর' নামে একটি দুগ্ধ খামার স্থাপন করলেন। সিলেট শহর জনবহুল হওয়ায় দুধ বিক্রিতে কোনো সমস্যা হয় না। সম্প্রতি বেস্ট মিল্ক নামের একটি নতুন ডেইরি ফার্ম উৎপাদিত দুধ ভিন্ন ভিন্ন প্যাকেটের মাধ্যমে ক্রেতাদের কাছে পৌঁছে দিচ্ছে। প্রতিষ্ঠানটি নতুন হলেও এদের বিক্রি দিন দিন বাড়ছে। বিষয়টি নিয়ে জনাব সফর আলী বেশ চিন্তিত। 'দুগ্ধ সাগর' নামক দুগ্ধ খামারটি তাদের বিক্রি বাড়াতে প্রথমেই তাদের উৎপাদিত দুগ্ধ পর্যায়িতকরণ করতে পারে। অর্থাৎ, বিভিন্ন সাইজের প্যাকেটে দুগ্ধ সরবরাহ করতে পারে। এতে ভোক্তারা তাদের চাহিদা অনুযায়ী যে সাইজের প্যাকেট দরকার তা পাবে। এছাড়াও প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত দুগ্ধ ক্রেতাদের বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারে। গৃহে সরবরাহের ব্যবস্থা করলে ভোক্তারা বাসায় বসেই উক্ত প্রতিষ্ঠানের দুধ হাতে পাবে। এতে ভোক্তারা সন্তুষ্ট হবে। ফলে | প্রতিষ্ঠানটি বিক্রি বাড়বে। তাই বলা যায়, 'দুগ্ধ সাগর' নামক প্রতিষ্ঠানটি তাদের বিক্রি বাড়াতে পর্যায়তকরণ ও গৃহে সরবরাহ সেবা চালু করতে পারেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
দুগ্ধ সাগর' নামক দুগ্ধ খামারটি কী কী পদক্ষেপ নিলে। বিক্রি বাড়াতে প…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর