'বেস্ট মিল্ক' নামক ডেইরি ফার্মের বিক্রি বাড়ানোর কারণ কী? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'বেস্ট মিল্ক' নামক ডেইরি ফার্মের বিক্রি বাড়ার কারণ হলো পর্যায়িতকরণ কাজটি সম্পন্ন করা। পর্যায়িতকরণের মাধ্যমে পূর্ব নির্ধারিত মান অনুসারে পণ্যকে সাজানো হয়। পণ্যের ওজন, আকার, রং, গুণাগুণ প্রভৃতি বিষয়ের ভিত্তিতে পর্যায়িতকরণ করা হয়। সঠিকভাবে পর্যায়িতকরণ করলে পণ্যের বিক্রি বাড়ে । উদ্দীপকে উল্লেখিত 'বেস্ট মিল্ক' একটি দুগ্ধ উৎপাদনকারী ফার্ম। এই ডেইরি ফার্ম তাদের উৎপাদিত দুধ ৫০০ মি.লি. ও ১ লি. প্রভৃতি পরিমাণ প্যাকেট করে ক্রেতাদের কাছে পৌঁছে দিচ্ছে। প্রতিষ্ঠানটি নতুন হলেও সেবার কারণে তাদের বিক্রি বাড়ছে। পর্যায়িতকরণের মাধ্যমে তাদের ফার্মে উৎপাদিত দুধ ভিন্ন ভিন্ন সাইজের প্যাকেটে ক্রেতাদের কাছে পৌঁছে দিতে পারছে। ক্রেতাদের যে সাইজের প্যাকেট প্রয়োজন তারা তা পাচ্ছে। অর্থাৎ, দুধের প্যাকেটের পর্যায়িতকরণ করায় প্রতিষ্ঠানটি ভালো সার্ভিস দিতে পারছে। এতে বিক্রি দিন দিন বাড়ছে। তাই বলা যায়, 'বেস্ট মিল্ক' নামক ডেইরি ফার্মের বিক্রি বাড়ার কারণ হলো পর্যায়িতকরণ সম্পন্ন করা।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
'বেস্ট মিল্ক' নামক ডেইরি ফার্মের বিক্রি বাড়ানোর কারণ কী? ব্যাখ্যা …
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর