জনাব ইকবালের ব্যবসায়টি কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত জনাব ইকবালের ব্যবসায়টি রূপগত ও স্বত্বগত উপযোগ সৃষ্টি করেছে। প্রকৃতি থেকে পাওয়া সম্পদের রূপ বা আকার-আকৃতি পরিবর্তনের মাধ্যমে রূপগত উপযোগ তৈরি করা হয়। উৎপাদনের ফলে উপযোগ সৃষ্টি হয়। অন্যদিকে, পণ্য বিক্রি করে মালিকানা হস্তান্তরের মাধ্যমে স্বত্বগত উপযোগ সৃষ্টি করা হয়। উদ্দীপকের জনাব ইকবাল একজন ব্যবসায়ী। তিনি নিজের ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের বিস্কুট, কেক ও ব্রেড তৈরি করে বিক্রি করেন। এক্ষেত্রে বিস্কুট, কেক ও ব্রেড তৈরিতে তিনি প্রকৃতি প্রদত্ত বিভিন্ন উপকরণকে (যেমন- আটা, ময়দা, চিনি, দুধ, ডিম প্রভৃতি) প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে রূপের পরিবর্তন ঘটান। আর এটি রূপগত উপযোগ সৃষ্টির সাথে সামঞ্জস্যপূর্ণ। এ উৎপাদিত পণ্য বিক্রির মাধ্যমে তিনি মালিকানাগত বা স্বত্বগত উপযোগ সৃষ্টি করছেন। সুতরাং, জনাব ইকবালের ব্যবসায়টি রূপগত ও স্বত্বগত উপযোগ সৃষ্টি করেছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব ইকবালের ব্যবসায়টি কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর