বিপণনের মৌলিক ধারণা অনুযায়ী হোটেল মেঘনা কর্তৃক প্রদত্ত সুযোগ-সুবিধাকে কী বলা হয়? ব্যাখ্যা করো।
উত্তর: বিপণনের মৌলিক ধারণা অনুযায়ী উদ্দীপকে উল্লেখিত হোটেল মেঘনা কর্তৃক প্রদত্ত সুযোগ-সুবিধাকে সেবা বলা যায়। সেবা হচ্ছে কিছু কাজ, সুবিধা এবং তৃপ্তি, যা বিক্রির জন্য বাজারে উপস্থাপন করা হয়। এটি শনাক্ত করা গেলেও একে দেখা যায় না। পর্যটন কেন্দ্র, বিনোদনমূলক স্থান, বিউটি পার্লার প্রভৃতি হলো সেবার উদাহরণ। বান্দরবানে নৈসর্গিক সৌন্দর্যের কমতি নেই। সবুজের চাদরে জড়িয়ে থাকা বড় বড় পাহাড় দেখে চোখ জুড়িয়ে যায়। এজন্যই উদ্দীপকের ডা. রহিমের মতো অনেকেই এখানে বেড়াতে আসেন। তাদেরকে কেন্দ্র করেই এখানে গড়ে উঠেছে মেঘনার মতো হোটেল। এ হোটেলে পর্যটকগণ ভ্রমণকালে বিশ্রাম নিতে পারে। ফলে পর্যটকরা ঘুরতে এসে তৃপ্তি পান। হোটেল থেকে পাওয়া সুবিধাগুলো অনুভবের বিষয়। কারণ, এগুলো কেবল উপলব্ধি করা যায়। এ বিষয়গুলো সেবার বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই, হোটেল মেঘনা কর্তৃপক্ষ যেসব সুযোগ-সুবিধা দেয় সেগুলোকে সেবা বলা যায়।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
বিপণনের মৌলিক ধারণা অনুযায়ী হোটেল মেঘনা কর্তৃক প্রদত্ত সুযোগ-সুবিধ…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর