তুমি কি মনে করো হোটেল পদ্মা কর্তৃপক্ষ ক্রেতা ভ্যালু নির্ভর সম্পর্ক তৈরি করে সফল হতে পারবে? তোমার মতামত বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত হোটেল পদ্মা কর্তৃপক্ষ ক্রেতা ভ্যালু নির্ভর সম্পর্ক তৈরি করে সফল হতে পারবে বলে আমি মনে করি। পণ্য বা সেবার মান, প্রাপ্ত সুবিধা এবং এর মূল্যের সমন্বয়ে পণ্য বা সেবা সম্পর্কে ক্রেতার যে মনোভাব গড়ে উঠে তা-ই হলো ক্রেতা ভ্যালু। ব্যয় অনুযায়ী পর্যাপ্ত সুবিধা পেলে ক্রেতারা সন্তুষ্ট হয়। উদ্দীপকের ড. রহিম সম্প্রতি বান্দরবানে বেড়াতে যান। প্রথমেই তিনি পদ্মা নামক একটি হোটেলে ওঠেন। কিন্তু ঐ হোটেলে গরম পানি ও নিজস্ব গাড়ি পার্কিং এর সুবিধা ছিল না। তাই পরদিন তিনি হোটেল মেঘনাতে ওঠেন। এ হোটেলে তিনি সব ধরনের সুযোগ-সুবিধা পান। আগের হোটেলের তুলনায় তার খরচ বেশি হলেও ক্রেতা ভ্যালু বিবেচনায় হোটেল মেঘনা তাকে বেশি সন্তুষ্ট করেছে। ডা. রহিম প্রথম হোটেলটিতে অর্থ খরচ করেও পর্যাপ্ত সুবিধা পাননি। কিন্তু হোটেল মেঘনায় তিনি চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সুবিধা পেয়েছেন। এক্ষেত্রে আগের হোটেলের তুলনায় খরচ একটু বেশি হলেও তিনি ঐ মূল্য পরিশোধে রাজি ছিলেন। হোটেল পদ্মা কর্তৃপক্ষের উচিত গ্রাহকের জন্য প্রয়োজনীয় সব সুবিধা দেওয়ার চেষ্টা করা। এতে হোটেলের সুনাম বাড়বে। নতুন নতুন গ্রাহক তৈরি হবে। গ্রাহক সন্তুষ্টি ক্রেতাভ্যালু তৈরিতে সহায়তা করবে। এটি তাদের সফলতা অর্জনে সহায়তা করবে বলে আমি মনে করি।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে করো হোটেল পদ্মা কর্তৃপক্ষ ক্রেতা ভ্যালু নির্ভর সম্পর্ক …
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর