মি. শাহীন যে ভোগ্যপণ্য বিক্রি করেন তা কোন প্রকৃতির? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত মি. শাহীন যে ভোগ্যপণ্য বিক্রি করেন তা জরুরি পণ্য। অতি আবশ্যকীয় এবং আকস্মিক পরিস্থিতি মোকাবেলায় যেসব পণ্য ক্রেতারা তাত্ক্ষণিকভাবে কেনে সেগুলো জরুরি পণ্য। এসব পণ্য ক্রেতারা এক প্রকার বাধ্য হয়ে কেনে। যেমন: বৃষ্টির দিনে ছাতা, রোগ নিরাময়ের জন্য ওষুধ প্রভৃতি । উদ্দীপকের মি. শাহীন একজন পল্লি চিকিৎসক। তিনি গ্রামের বাজারে একটি ওষুধের দোকান পরিচালনা করেন। অর্থাৎ, তিনি ওষুধ বিক্রি করেন। মানুষের রোগ হলে তা নিরাময় করতে তারা ওষুধ কেনেন। রোগ হলো আকস্মিক বিপদ বা পরিস্থিতি। আর ওষুধ ছাড়া এটি নিরাময়ের কোনো বিকল্প ব্যবস্থা নেই। তাই অতি আবশ্যকীয় এ পণ্যটি গ্রাহকরা বাধ্য হয়েই কেনেন। এগুলো জরুরি পণ্যের বৈশিষ্ট্য। তাই বলা যায়, মি. শাহীন জরুরি পণ্য বিক্রি করে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
মি. শাহীন যে ভোগ্যপণ্য বিক্রি করেন তা কোন প্রকৃতির? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর