উদ্দীপকের আলোকে মি. এমরান বিক্রি বাড়ানোর জন্য যে উপাদানগুলো বেছে নিয়েছেন তা কতটুকু যুক্তিযুক্ত? তোমার মতামত দাও।
উত্তর: বিক্রি বাড়াতে উদ্দীপকে উল্লেখিত মি. এমরানের বিজ্ঞাপন ও বণ্টনের মতো উপাদান গুলো বেছে নেওয়া অত্যন্ত যুক্তিযুক্ত। বিজ্ঞাপন হচ্ছে সম্ভাব্য ক্রেতাদের কাছে পণ্য সংক্রান্ত তথ্য পৌঁছানোর মাধ্যম। এটি ভোক্তাদের জ্ঞানগত বাধা দূর করে। অন্যদিকে, পণ্য উৎপাদন করলেই কাজ শেষ হয় না। সেগুলো ক্রেতাদের কাছে পৌঁছানোকে বণ্টন বলা হয়। উদ্দীপকের মি. এমরান জুস তৈরির একটি কোম্পানির মালিক। তিনি ক্রেতাদের রুচি, পছন্দ বিবেচনা করে জুস উৎপাদন করে থাকেন। উৎপাদিত জুস সারাদেশে তিনি বিক্রির ব্যবস্থা করেন। এছাড়াও তিনি ক্রেতা আকর্ষণে রেডিও-টেলিভিশন এবং পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে থাকেন। মি. এমরান জুস উৎপাদনের ক্ষেত্রে ক্রেতাদের রুচি ও পছন্দকে গুরুত্ব দেন। এতে ক্রেতারা তাদের চাহিদা মতো জুস ভোগের সুযোগ পায় । আবার, মি. এমরান শুধু জুস উৎপাদন করেই কাজ শেষ করেননি উৎপাদিত জুস তিনি সারাদেশে দোকানের মাধ্যমে বিক্রি করেন। এতে ভোক্তারা হাতের কাছেই জুস কেনার সুযোগ পায়। অন্যদিকে, তিনি বিভিন্ন মাধ্যমে তার উৎপাদিত জুসের বিজ্ঞাপন দেয়। ফলে ভোক্তারা তার পণ্য সম্পর্কে জানতে পারে এবং আকর্ষিত হয়। মি. এমরানের এ কাজগুলো ভোক্তাদের জুস কিনতে আগ্রহী করে বলে বিক্রি বেড়ে যায়।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে মি. এমরান বিক্রি বাড়ানোর জন্য যে উপাদানগুলো বেছে ন…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর