উদ্দীপকে 'জনি ফ্যাশন হাউজ'-এর মালিক জনাব শামছুল আলম মূল্য নির্ধারণের ক্ষেত্রে কোন পদ্ধতি অনুসরণ করেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'জনি ফ্যাশন হাউজ'-এর মালিক জনাব শামছুল আলম ব্যয়যোগ মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ করেন। পণ্যের মোট ব্যয়ের সাথে নির্দিষ্ট পরিমাণ মুনাফা যোগ করে মূল্য নির্ধারণ করার পদ্ধতি হলো ব্যয়যোগ মূল্য নির্ধারণ পদ্ধতি। এ পদ্ধতিতে বিক্রেতা পণ্য বিক্রির আগেই বুঝতে পারে তার মুনাফার পরিমাণ কত হবে। উদ্দীপকের জনাব ছামছুল আলম 'জনি ফ্যাশন হাউজ'-এর মালিক। তিনি ঢাকার বিভিন্ন গামেন্টস থেকে রুচিসম্মত ডিজাইনের বিভিন্ন পোশাক কিনে বিক্রি করেন। তিনি ক্রয়মূল্যের সাথে ২৫% মুনাফা যোগ করে বিক্রয়মূল্য নির্ধারণ করেন। অর্থাৎ, তিনি যদি কোনো পোশাক ১০০ টাকায় কেনেন তাহলে ২৫ টাকা মুনাফা যোগ করে বিক্রয়মূল্য নির্ধারণ করেন ১২৫ টাকা। তিনি আগে থেকেই বুঝতে পারেন তার মুনাফা কত হতে চলেছে। তিনি চাইলে মুনাফার পরিমাণ কমিয়ে বিক্রয়মূল্য কমাতে পারবেন। এগুলো ব্যয়যোগ মূল্য নির্ধারণ পদ্ধতির বৈশিষ্ট্য। তাই বলা যায়, জনাব শামছুল আলম ব্যয়যোগ মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ করেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'জনি ফ্যাশন হাউজ'-এর মালিক জনাব শামছুল আলম মূল্য নির্ধারণে…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর