বিপণন মিশ্রণের যে উপাদানের কারণে জনি ফ্যাশন হাউজের প্রতি ক্রেতারা আকৃষ্ট হয়েছেন তার গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: বিপণন মিশ্রণের প্রসার উপাদানটির কারণে উদ্দীপকে উল্লেখিত 'জনি ফ্যাশন হাউজ- এর' প্রতি ক্রেতারা আকৃষ্ট হয়েছে, যার গুরুত্ব অনেক বেশি। বিক্রি বাড়ানোর জন্য যাবতীয় কৌশলই হলো প্রসার। এর মাধ্যমে ক্রেতাকে পণ্য কিনতে আগ্রহী করা হয়। প্রসার কার্যক্রমে প্রতিষ্ঠানের ব্যয় বাড়লেও বা মুনাফা কম হলেও দীর্ঘমেয়াদে এটি থেকে লাভবান হওয়া যায়। উদ্দীপকের 'জনি ফ্যাশন হাউজের মালিক জনাব শামছুল আলম ঢাকা থেকে তৈরি পোশাক কিনে বিক্রি করেন। তিনি ক্রয়মূল্যের সাথে ২৫% মুনাফা যোগ করে বিক্রয়মূল্য নির্ধারণ করেন। আসন্ন ঈদ ও পূজা উপলক্ষ্যে তিনি ২৫% মুনাফার পরিবর্তে ১৫% মুনাফায় বিক্রয়মূল্য নির্ধারণ করেন। ১০% ছাড় দেওয়ায় ক্রেতারা তার দোকানের প্রতি আকৃষ্ট হয়েছে। ক্রেতাদের আকর্ষণের জন্য প্রতিষ্ঠান বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, মূল্যছাড়, লটারি কুপন, ফ্রি পণ্য, বিনামূল্যে পণ্য বিতরণ প্রভৃতি ব্যবস্থা নিয়ে থাকে। এগুলো বিপণন মিশ্রণের প্রসার হাতিয়ার। জনাব শামসুল আলম ১০% মূল্য ছাড় দিয়ে প্রসার হাতিয়ার ব্যবহার করেছেন। ঈদ ও পূজার সময় ক্রেতারা পোশাক কেনার জন্য বাজারে আসে। তারা যখন দেখে 'জনি ফ্যাশন হাউজ' ১০% ডিসকাউন্টে পণ্য বিক্রি করছে তখন তারা ঐ দোকানে ভিড় জমায়। অর্থাৎ, এ ১০% ডিসকাউন্ট তাদের আকর্ষণ করেছে। তাই বলা যায়, ক্রেতা আকর্ষণে প্রসার কার্যক্রমের গুরুত্ব অনেক।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
বিপণন মিশ্রণের যে উপাদানের কারণে জনি ফ্যাশন হাউজের প্রতি ক্রেতারা আ…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর