মি. শাহীনের ওষুধের দোকানের সফলতা অর্জনের মূল কারণ কী? উদ্দীপকের আলোকে মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত মি. শাহীনের ওষুধের দোকানের সফলতা অর্জনের মূল কারণ হলো কম মূল্যে পণ্য বিক্রি। কোনো পণ্য বা সেবা পেতে হলে গ্রাহককে মূল্য পরিশোধ করতে হয়। মান ও দোকান ভেদে এ পণ্যের মূল্য কম বেশি হতে পারে। গ্রাহকরা কম মূল্যে পণ্য কিনতে আগ্রহী হওয়ায় যেখানে কম দামে পণ্য বিক্রি করা হয়, সেখান থেকেই তারা কেনেন । উদ্দীপকের পল্লী চিকিৎসক মি. শাহীনের একটি ওষুধের দোকান আছে। স্থানীয় বাজারে অবস্থিত বলে মানুষ রাত-দিন তার দোকানে ভিড় জমায়। আগে শহরের বড় বড় দোকান থেকে ওষুধ কিনে এনে বিক্রি করতেন । এখন কোম্পানির লোকজন তার দোকানে এসে ওষুধ দিয়ে যায়। ফলে তিনি কম দামে ওষুধ কিনে আগের তুলনায় আরও কম দামে বিক্রি করতে পারেন। মি. শাহীনের দোকান থেকে ক্রেতারা কম দামে ওষুধ কিনতে পারে। আর, মি. শাহীনের ওষুধের ক্রয়মূল্য কম হওয়ায় তিনিও কম মূল্যে বিক্রি করতে পারেন। এতে তার গ্রাহকরাও কম দামে পণ্য পায়। গ্রাহকদের ওষুধ কিনতে শহরে যেতে হয় না। কারণ, শহরে যে মূল্যে ওষুধ পাওয়া যায় তারা গ্রামের স্থানীয় বাজারেই সে দামে ওষুধ কিনতে পারছেন । এতে মি. শাহীনের দোকানে ক্রেতারা ভিড় জমায় এবং বিক্রি বাড়ে। ফলে সর্বোচ্চ মুনাফা ও ক্রেতাসন্তুষ্টি অর্জিত হয়। তাই বলা যায়, মি. শাহীনের ওষুধের দোকানের সফলতার মূল কারণ হলো অল্প দামে ওষুধ বিক্রি করা।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
মি. শাহীনের ওষুধের দোকানের সফলতা অর্জনের মূল কারণ কী? উদ্দীপকের আলো…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর