বিপণন মিশ্রণ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো
উত্তর: বিপণন মিশ্রণ হচ্ছে পণ্য, মূল্য, বণ্টন ও প্রসার- এ চারটি উপাদানের সমন্বয়ে গঠিত কৌশল। বিপণন মিশ্রণের এ চারটি উপাদান বিপণনকারী সহজেই নিয়ন্ত্রণ করতে পারে। যেমন: যেকোনো পণ্য বিপণনের জন্য বিপণনকারী পণ্যটি কেমন হবে, এর মূল্য কত হবে, কী ধরনের প্রসারমূলক ব্যবস্থা নিতে হবে, বণ্টন প্রণালি কীরূপ হবে ইত্যাদি বিষয় নিয়ন্ত্রণ করতে পারে। বিপণন মিশ্রণের মাধ্যমে প্রতিষ্ঠান তার অভীষ্ট ক্রেতার কাছে পৌছানোর লক্ষ্যে যথাযথ পদক্ষেপ নেয়। প্রতিষ্ঠান তার লক্ষ্যে পৌছানোর জন্য বিপণন মিশ্রণ উপাদানগুলোর মধ্যে সমন্বয়সাধন করে থাকে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
বিপণন মিশ্রণ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর