'জুয়েল ফুড লি.' পরিবহনের মাধ্যমে পণ্যের কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'জুয়েল ফুড লি.' পরিবহনের মাধ্যমে পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি করেন । বিপণনের বিশেষ কাজ পরিবহনের মাধ্যমে পণ্যসামগ্রী একস্থান থেকে অন্যস্থানে আনা-নেওয়া করা যায়। এর মাধ্যমে স্থানের দূরত্বের যে সমস্যা তা সমাধান হয় । এভাবে পরিবহন স্থানগত উপযোগ সৃষ্টি করে। উদ্দীপকের জনাব সামছুল হক 'জুয়েল ফুড লি.-এর বিক্রয় ব্যবস্থাপক। তার প্রতিষ্ঠানে উৎপাদিত খাদ্যসামগ্রী বিক্রয়কর্মীর মাধ্যমে বিক্রি করা হয়। বিক্রয়কর্মীরা ভ্যানে করে খুচরা দোকানে উৎপাদিত খাদ্যসামগ্রী পৌঁছে দেয়। এছাড়াও জনাব সামছুল হক পরিবহনের মাধ্যমে সারা দেশে উৎপাদিত খাদ্যসামগ্রী পৌছানোর ব্যবস্থা করেন। ফলে সারাদেশের মানুষ তার প্রতিষ্ঠানে উৎপাদিত খাদ্য ভোগ করতে পারে। দেশের দূরবর্তী অঞ্চলে অবস্থান করলেও পরিবহন সুবিধার কারণে তাদের পণ্য দেশব্যাপী ব্যবহার করতে পারছেন। এখানে পরিবহনের মাধ্যমে স্থানের দূরত্বের সমস্যা সমাধান করা হয়েছে। অর্থাৎ, স্থানগত উপযোগ সৃষ্টি হয়েছে। তাই বলা যায়, 'জুয়েল ফুড লি.' পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি করেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
'জুয়েল ফুড লি.' পরিবহনের মাধ্যমে পণ্যের কোন ধরনের উপযোগ সৃষ্টি করে…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর