'জুয়েল ফুড লি.' দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কীভাবে ভূমিকা রাখছে? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'জুয়েল ফুড লি.' বিপণন কার্যাবলি পরিচালনার মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে। বিপণনের সাথে ব্যবসায়ের যাবতীয় কার্যাবলি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। বিপণন পণ্য উৎপাদনের আগ থেকেই বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে। উক্ত কাজ ভোক্তার ভোগের সময়কাল পর্যন্ত চলমান থাকে। বিপণন কার্যক্রমে বহুসংখ্যক মানুষ জড়িত থেকে তাদের জীবনযাত্রার ব্যয় বহন করে। উদ্দীপকের জনাব সামছুল হক 'জুয়েল ফুড লি.-এর বিক্রয় ব্যবস্থাপক। তার প্রতিষ্ঠানে উৎপাদিত বিভিন্ন খাদ্যসামগ্রী বিক্রয়কর্মীর মাধ্যমে খুচরা দোকানে পৌছানো হয়। এছাড়া তা পরিবহনের মাধ্যমে সারা দেশে পৌছানো হয়। ফলে প্রত্যন্ত অঞ্চলের ভোক্তারাও তা ভোগ করতে পেরে খুবই সন্তুষ্ট। 'জুয়েল ফুড লি.' প্রতিষ্ঠানে বিপণনের বিভিন্ন কার্যক্রম সম্পাদিত হয়। এখানে পণ্য উৎপাদন ও বিপণন কাজে বহু মানুষ নিয়োজিত থাকে। উক্ত প্রতিষ্ঠানে যুক্ত আছে বহু বিক্রয়কর্মী ও পরিবহন কর্মী। তারা তাদের কর্মসংস্থানের মাধ্যমে তাদের পরিবারের আর্থিক সমস্যা দূর করে। এভাবে অর্থনীতির চাকা গতিশীল থাকে। উক্ত প্রতিষ্ঠানের পণ্য প্রত্যন্ত অঞ্চলের ভোক্তারা ভোগ করতে পারে। ভালো মানের পণ্য সরবরাহের মাধ্যমে প্রতিষ্ঠানটি সমাজের প্রতি দায়বদ্ধতা পালন করছেন। এভাবে বিপণন কাজের মাধ্যমে প্রতিষ্ঠানটি সমাজের প্রতি দায়বদ্ধতা পালন করছে। তাই বলা যায়, বিপণন কার্যক্রমের মাধ্যমে 'জুয়েল ফুড লি.' দেশের আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখছেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
'জুয়েল ফুড লি.' দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কীভাবে ভূমিকা রাখছে? ত…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর