ভোক্তা বাজার বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উত্তর: যে বাজারে পণ্য বা সেবা চূড়ান্ত ভোগের উদ্দেশ্যে ক্রেতার কাছে বিক্রির মাধ্যমে সেগুলোর উপযোগিতা সৃষ্টি করা হয়, তাকে ভোক্তা বাজার বলে। ভোক্তা বাজারে উৎপাদক বা বিক্রেতার সাথে চূড়ান্ত ক্রেতার যোগাযোগ ঘটে। ভোক্তারা চূড়ান্ত ভোগের মাধ্যমে পণ্যের উপযোগ নিঃশেষ করতে এ বাজার থেকে সেগুলো কিনে থাকে। এ বাজারে বিক্রীত পণ্য পুনঃউৎপাদন অথবা পুনঃবিক্রয় কাজে ব্যবহৃত হয় না। উদাহরণস্বরূপ বলা যায়, স্যামসাং শো-রুম থেকে কেনা ফ্রিজ পরিবারে বা প্রতিষ্ঠানে চূড়ান্ত ব্যবহারের জন্য কেনা হয়।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
ভোক্তা বাজার বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর