উদ্দীপকে উল্লিখিত বাজারটি কোন বাজারের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত রূপগঞ্জের কাপড়ের বাজারটি শিল্প বাজারের অন্তর্ভুক্ত। শিল্প বাজারের ক্রেতারা সাধারণত পুনরায় বিক্রি বা উৎপাদনের লক্ষ্যে পণ্য কিনে থাকে। মুনাফা অর্জনই এ বাজারের ক্রেতাদের মূল্য উদ্দেশ্য। এ বাজারের ক্রেতা সংখ্যা কম হলেও একবারে বেশি পণ্য কেনা-বেচা করে থাকে। উদ্দীপকে উল্লেখিত নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশের কাপড়ের বিশাল বাজার অবস্থিত। এ বাজার থেকে ব্যবসায়ীরা কাপড় কিনে দেশের বিভিন্ন স্থানে পুনরায় বিক্রি করে। অর্থাৎ মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবসায়ীরা এটি করে থাকে । তাছাড়া এ বাজারের ক্রেতা সংখ্যা কম হলেও তারা বড় বড় লটে কাপড় কেনা-বেচা করে। তাই এ বৈশিষ্ট্যগুলো বিবেচনা করে বলা যায়, রূপগঞ্জের কাপড়ের বাজারটি শিল্প বাজারের অন্তর্ভুক্ত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বাজারটি কোন বাজারের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর