উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়ীরা দেশের জাতীয় আয় বাড়াতে কীভাবে ভূমিকা রাখছে? তোমার মতামত বিশ্লেষণ করো।
উত্তর: কর্মসংস্থান সৃষ্টি ও গার্মেন্টস শিল্প বিকাশের মাধ্যমে বাজারটির ব্যবসায়ীরা জাতীয় আয় বাড়াতে ভূমিকা রাখছে। ব্যবসায়ীরা ব্যবসায় উদ্যোগ নেওয়ার মাধ্যমে নিজের পাশাপাশি আরও অনেকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। তাছাড়া তারা পণ্য সরবরাহ ব্যবস্থা সচল রাখে বলে শিল্প কারখানা নিরবিচ্ছিন্নভাবে উৎপাদন করতে পারে । উদ্দীপকে উল্লেখিত নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশের অন্যতম বড় কাপড়ের বাজার অবস্থিত। এখানকার ব্যবসায়ীরা বড় বড় লটে কাপড় কেনা-বেচা করে। তারা দেশের গার্মেন্টস শিল্পেও কাপড় সরবরাহ করে। এতে প্রচুর অর্থের সমাবেশ ঘটে থাকে। তারা জাতীয় আয় বাড়াতেও ভূমিকা রাখছে। রূপগঞ্জের ব্যবসায়ীরা তাদের কাপড়ের ব্যবসায় স্থাপনের মাধ্যমে নিজের পাশাপাশি আরও অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। কারণ এ ধরনের ব্যবসায়ে প্রচুর কর্মীর প্রয়োজন হয়। আবার, তাদের ব্যবসায়ের মাধ্যমে অর্থের হাত বদল হয় বলে অর্থনীতি সচল থাকে। তাছাড়া, তারা কাপড় সরবরাহ করে দেশের গার্মেন্টস শিল্পকে সচল রাখছে। ফলে গার্মেন্টসগুলো বিদেশে পোশাক রপ্তানি করে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে ভূমিকা রাখছে। এভাবে রূপগঞ্জের ব্যবসায়ীরা সামগ্রিকভাবে জাতীয় আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়ীরা দেশের জাতীয় আয় বাড়াতে কীভাবে ভূমিক…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর