উদ্দীপকে কে-ব্রাদার্সের অর্জিত মুনাফার সাথে ব্রেক-ইভেন বিন্দুর সম্পর্ক মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'কে-ব্রাদার্স' এর অর্জিত মুনাফার সাথে ব্রেক-ইভেন বিন্দুর সম্পর্ক রয়েছে। ব্রেক-ইভেন এমন একটি বিন্দু যেখানে আয় ও ব্যয় সমান। প্রতিষ্ঠানকে মুনাফা অর্জন করতে চাইলে এ বিন্দুর চেয়ে বেশি বিক্রি করতে হবে। ব্রেক-ইভেন বিন্দু অতিক্রম করে মুনাফা রেখা যত উপরে উঠবে প্রতিষ্ঠান ততই লাভবান হবে। উদ্দীপক থেকে আমরা বুঝতে পারি, 'কে ব্রাদার্স'-এর ব্রেক ইভেন হলো ৩০০ ডাইনিং টেবিল। যদি ৩০০ পিস টেবিল বিক্রি করে তবে তাদের লাভ-লোকসান কিছুই হবে না। আর যদি এর চেয়ে বেশি বা কম বিক্রি করে তবে লাভ বা ক্ষতি হবে। প্রতিষ্ঠানটি ১,০০০ পিস ডাইনিং টেবিলের অর্ডার পেয়েছে। অর্ডার অনুযায়ী সরবরাহ করতে পারলে তাদের লাভ হবে নিম্নরূপ: মুনাফা = মোট বিক্রয়মূল্য মোট ব্যয় = (১,০০০ x ৯০০) – (৯০,০০০ + ৩,০০,০০০ + ৩,০০,০০০) [মিস্ত্রি খরচ = ১,০০০ x ৩০০ = ৩,০০,০০০] = (৯,০০,০০০ - ৬,৯০,০০০) টাকা। = ২,১০,০০০ টাকা। অর্থাৎ, ব্রেক ইভেন বিন্দু ছাড়িয়ে তারা ২,১০,০০০ টাকা লাভ করতে পারবে। ৩০০ পিস ডাইনিং টেবিল সরবরাহ করলে কোনো লাভ বা ক্ষতি হবে না। এর কম সরবরাহ করলে ক্ষতি হবে। আর অর্ডারের পুরোটাই সরবরাহ করলে ২,১০,০০০ টাকা মুনাফা হবে। তাই বলা যায়, মুনাফার সাথে ব্রেক ইভেন বিন্দুর প্রত্যক্ষ সম্পর্ক বিদ্যমান।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কে-ব্রাদার্সের অর্জিত মুনাফার সাথে ব্রেক-ইভেন বিন্দুর সম্প…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর