জনাব আবিদের কারখানায় উল্লিখিত পণ্যের কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত জনাব আবিদের মৎস্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় রূপগত উপযোগ সৃষ্টি হয় । প্রকৃতি প্রদত্ত কাঁচামাল ব্যবহার করে রূপ বা আকৃতি পরিবর্তন করার মাধ্যমে ব্যবহার উপযোগী পণ্য উৎপাদনের ফলে রূপগত উপযোগ সৃষ্টি হয়। এটি উৎপাদনের মাধ্যমে সম্ভব হয়। উদ্দীপকের জনাব আবিদ কলাপাড়ায় একটি মৎস্য প্রক্রিয়াকরণ কারখানা স্থাপন করেছেন । অর্থাৎ এখানে তিনি মাছের রূপ বা আকৃতি, পরিবর্তন করেন। জলাশয় থেকে আহরণ করা মাছ স্বাভাবিক অবস্থায় পচনশীল । তাই এসব মাছ ভোগ উপযোগী করে দেশ-বিদেশে থাকা ভোক্তাদের কাছে সরবরাহ করতে হয়। এজন্য মাছগুলোকে প্রক্রিয়াজাত করে প্যাক করা হয়। আবার, বিভিন্ন ক্যামিক্যাল দিয়ে মাছের পুষ্টিগুণ ও স্বাদ ধরে রাখা হয়। এতে মাছের রূপ বা আকৃতির পরিবর্তন ঘটে। আর, এসব কাজ মৎস্য প্রক্রিয়াকরণ কারখানায় করা হয়। তাই বলা যায়, জনাব আবিদের কারখানায় রূপগত উপযোগ সৃষ্টি হয়।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব আবিদের কারখানায় উল্লিখিত পণ্যের কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? ব…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর