জনাব আবিদের কার্যক্রমের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে- তুমি কি এ বিষয়ের সাথে একমত? যুক্তি দাও ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত জনাব আবিদের কার্যক্রমের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে— আমি এ বিষয়টির সাথে একমত। বিপণনের মাধ্যমে উৎপাদিত পণ্য সারা বিশ্বে থাকা ক্রেতাদের কাছে পৌঁছানো সম্ভব হয়। পাশাপাশি পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। আবার, বিপণন কর্মসংস্থান সৃষ্টি করে ও স্থানীয় কাঁচামালের যথাযথ ব্যবহার নিশ্চিত করে।জনাব আবিদ কলাপাড়ায় একটি মৎস্য প্রক্রিয়াকরণ কারখানা স্থাপন করেছেন। পাশেই পায়রা সমুদ্র বন্দর অবস্থান করায় তিনি সহজেই এসব উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করতে পারেন। এতে তার রপ্তানি ব্যয় কমে যায়। ফলে অন্যান্য প্রতিযোগিদের তুলনায় তিনি কম দামে পণ্য সরবরাহ করে ক্রেতাদের আকৃষ্ট করছেন। উদ্দীপকের জনাব আবিদের এসব কর্মকাণ্ডের মাধ্যমে কাঁচামাল হিসেবে ব্যবহার করা মাছের যথাযথ ব্যবহার নিশ্চিত হচ্ছে। তার কারখানায় অনেক বেকার লোকের কর্মসংস্থান হচ্ছে। ফলে জাতীয় আয় বাড়ছে এবং সামাজিক সমস্যা দূর হওয়ার মাধ্যমে দেশের উন্নয়ন ঘটছে। আবার, বিদেশে প্রক্রিয়াকরণ করা মাছ রপ্তানি হওয়ায় প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াচ্ছে। বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের বাজার সম্প্রসারিত হচ্ছে। এভাবেই, জনাব আবিদের কার্যক্রমের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব আবিদের কার্যক্রমের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর