উদ্দীপকে জনাব হিমেলের ২য় পর্যায়ের কার্যক্রমে বিপণনের কোন মতবাদ নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত জনাব হিমেল এর ২য় পর্যায়ের কার্যক্রমে বিপণনের পণ্য মতবাদ নির্দেশ করছে। মানুষের প্রয়োজন ও অভাব পূরণে সক্ষম এমন যা কিছু বাজারে পাওয়া যায় তা-ই পণ্য। পণ্য মতবাদের মূলকথা হলো— ক্রেতারা ঐসব পণ্য পছন্দ করে এবং কেনে যেগুলো আকর্ষণীয়, মানসম্মত এবং বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন। উদ্দীপকে উল্লেখিত জনাব হিমেল মধ্যপ্রাচ্যে চাকরি শেষে দেশে ফিরে খেজুর বাগান করেন । তিনি তার বাগানে খেজুর উৎপাদন করতেন। খেজুর ভোক্তার চাহিদা মেটায়, অভাব দূর করে এবং সন্তুষ্টি সৃষ্টি করে। ভিন্ন জাতের হওয়ার এ জাতীয় খেজুর ক্রেতার কাছে আকর্ষণীয়। তাই খেজুরের চাহিদা বাড়ে এবং জনাব হিমেল ঐ জাতীয় চারা উৎপাদন ও বিক্রি শুরু করে । এগুলো বিপণনের পণ্য মতবাদের সাথে সম্পর্কযুক্ত। তাই বলা যায়, জনাব হিমেলের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম বিপণনের পণ্য মতবাদকে নির্দেশ করেছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব হিমেলের ২য় পর্যায়ের কার্যক্রমে বিপণনের কোন মতবাদ নি…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর