উদ্দীপকে জনাব সাইদুল তার ব্যবসায়ে মূলত কোন কোন বিপণনকার্য সম্পাদন করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত জনাব সাইদুল তার ব্যবসায়ে মূলত ক্রয়, বিক্রয়, পরিবহন প্রভৃতি বিপণন কার্য সম্পাদন করেন। ক্রয়ের মাধ্যমে পণ্যের মালিকানা ক্রেতা বিক্রেতার কাছ থেকে অর্জন করে। অন্যদিকে, অর্থের বিনিময়ে পণ্য বা সেবার মালিকানা বিক্রেতা ক্রেতাকে হস্তান্তর করলে তাকে বিক্রি বলে। আবার, একস্থানের পণ্য অন্য স্থানে থাকা ভোক্তার কাছে পৌঁছাতে পরিবহন ব্যবস্থার প্রয়োজন। জনাব সাইদুল রাজশাহী থেকে আম কিনে এনে পটুয়াখালীতে খুচরা ও পাইকারি বিক্রি করেন। এজন্য তাকে রাজশাহী থেকে আম কিনতে হয়। এতে আমের মালিকানা বিক্রেতার কাছ থেকে জনাব সাইদুলের কাছে হস্তান্তরিত হয়। এসব আম তিনি ট্রাকের মাধ্যমে পটুয়াখালীতে নিয়ে আসেন। অর্থাৎ, এক স্থানের পণ্য অন্য স্থানে নিয়ে যান। এটি পরিবহনের বৈশিষ্ট্য। আবার, পরিবহন করে নিয়ে আসা আমগুলো তিনি খুচরা ও পাইকারি বিক্রি করায় আমের মালিকানা তার কাছ থেকে ভোক্তা ও পাইকারদের কাছে হস্তান্তরিত হয়। এটি বিক্রয়ের বৈশিষ্ট্য। তাই বলা যায়, জনাব সাইদুল বিপণনের ক্রয়-বিক্রয় ও পরিবহন কাজগুলো সম্পাদন করেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব সাইদুল তার ব্যবসায়ে মূলত কোন কোন বিপণনকার্য সম্পাদন …
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর