উল্লিখিত পাম তেল ব্যবসায়ে কীভাবে বিপণনের উৎপাদনপূর্ব কার্যাবলি বর্ণিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে পাম তেল ব্যবসায়ে ক্রেতা চাহিদা শনাক্তকরণ ও কাঁচামাল সংক্রান্ত উৎপাদন পূর্ব কার্যাবলি বর্ণিত হয়েছে। বিপণনকারীকে তার পণ্যের চাহিদা সম্পর্কে ধারণা রাখতে হয়। চাহিদা না থাকলে সে পণ্য বিপণন করা উচিত নয়। আবার, পর্যাপ্ত কাঁচামালের প্রাপ্যতা নিশ্চিত করতে হয়। উৎপাদনের পূর্বে এ বিষয়গুলো বিবেচনায় নিতে হয়। দেশে পাম অয়েলের চাহিদা থাকায় একসময় প্রচুর পামগাছ রোপণ করা হয়। অর্থাৎ পাম অয়েলের চাহিদা আছে বলে তা পূরণ করতে গাছ রোপণ করা হয়। চাহিদা নিরূপণ বিষয়টি উৎপাদনপূর্ব কার্যাবলির সাথে সম্পর্কযুক্ত। আবার পাম অয়েল তেল উৎপাদনের জন্য প্রয়োজন পাম ফল, যা পাম গাছ থেকে পাওয়া যায়। এই কাঁচামাল দেশেই পাওয়া যাচ্ছে ফলে কাঁচামালের ঘাটতি নেই। উৎপাদনের পূর্বে এ বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনা করতে হয়। কারণ, কাঁচামাল ছাড়া পণ্য উৎপাদন করা সম্ভব নয়। তাই উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায়, পাম তেল ব্যবসায়ের ক্ষেত্রে উৎপাদনের পূর্বে ক্রেতা চাহিদা শনাক্তকরণ এবং কাঁচামাল সংক্রান্ত কার্যাবলি বর্ণিত হয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উল্লিখিত পাম তেল ব্যবসায়ে কীভাবে বিপণনের উৎপাদনপূর্ব কার্যাবলি বর্…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর