উল্লিখিত ব্যবসায়ে ক্রেতা চাহিদা পূরণে করণীয় বিষয়ে বিপণন ধারণার আলোকে তোমার মতামত ব্যক্ত কর ।
উত্তর: উদ্দীপকে পাম তেল ব্যবসায়ে ক্রেতা চাহিদা পূরণে কারখানা স্থাপন ও তেল আমদানি করতে হবে বলে আমি মনে করি। কোন পণ্যের চাহিদা সৃষ্টি হলে সঠিক ও যথাযথ বিপণন কার্যাবলির মাধ্যমে তার যোগান দেয়া সম্ভব। সাময়িক চাহিদা পূরণে পণ্য আমদানি করা উচিত। আবার, দীর্ঘদিন চাহিদা আছে এমন পণ্যের ক্ষেত্রে দেশেই কারখানা স্থাপন করা উচিত। দেশে পাম অয়েলের চাহিদা আছে। তাই এক সময় প্রচুর পাম গাছ রোপণ করা হয়। কিন্তু এ দেশে পামফল থেকে তেল আহরণের কোনো কারখানা নেই। ফলে, দেশে পাম অয়েলের চাহিদা ও কাঁচামাল থাকলেও শুধু কারখানার অভাবে তেল উৎপাদন করা সম্ভব হচ্ছে না। ফলে কাঁচামালের যথাযথ ব্যবহার হচ্ছে না। পাম অয়েলের চাহিদা পূরণে প্রাথমিকভাবে পাম অয়েল আমদানি করা উচিত। কারণ, সাময়িক চাহিদা পূরণে আমদানির বিকল্প নেই। পাশাপাশি, পামফল থেকে তেল উৎপাদনের জন্য কারখানা স্থাপন করা উচিত। এজন্য প্রয়োজনীয় মেশিন, দক্ষ ও অভিজ্ঞ জনবল, প্রযুক্তির সমন্বয় করতে হবে। কারখানা স্থাপন করে তেল উৎপাদন শুরু করতে হবে। পাশাপাশি পাম অয়েল উৎপাদনে আত্মনির্ভরশীল হওয়ার প্রতি, মনোযোগী হতে হবে । কারণ, এতে আমদানি করতে হবে না। সার্বিক দিক বিবেচনায় বলা যায়, তেল ব্যবসায়ে ক্রেতা চাহিদা পূরণে প্রাথমিকভাবে তেল আমদানি ও স্থায়ীভাবে কারখানা স্থাপন করতে হবে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উল্লিখিত ব্যবসায়ে ক্রেতা চাহিদা পূরণে করণীয় বিষয়ে বিপণন ধারণার আ…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর