বিকে জুয়েলার্স কোন ধরনের পণ্য বিক্রি করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত বিকে জুয়েলার্স শপিং পণ্য বিক্রি করে । শপিং পণ্য ক্রেতারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন দোকান ঘুরে ঘুরে কিনে থাকে। এসব পণ্যের একক প্রতি মূল্য অনেক বেশি হয়ে থাকে । ক্রেতারা অনেক সময় নিয়ে যাচাই-বাছাই করে এ পণ্য কেনে । উদ্দীপকের জনাব বিকাশ কর্মকার বিকে জুয়েলার্স-এর মালিক। তিনি নিজস্ব শো- রুমের মাধ্যমে ভালো মানের ও আধুনিক ডিজাইনের গহনা বিক্রি করেন। একক প্রতি গহনার মূল্য সাধারণত অনেক বেশি হয়। আবার, ক্রেতারা ঘন ঘন গহনা কেনে না। অনেক দিন ধরে পরিকল্পনা করে, অর্থের ব্যবস্থা করে তারা জুয়েলার্সে যায়। দামি ও আকর্ষণীয় হওয়ায় তারা বিভিন্ন দোকানে গিয়ে যাচাই-বাছাই করে গহনা পছন্দ করে। এজন্য প্রয়োজনীয় অতিরিক্ত সময় ও শ্রম দিতে কার্পণ্য করে না। এসব বৈশিষ্ট্য শপিং পণ্যের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় বলা যায়, বিকে জুয়েলার্স শপিং পণ্য বিক্রি করে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
বিকে জুয়েলার্স কোন ধরনের পণ্য বিক্রি করেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর