গ্রাহকের আস্থা অর্জনে জনাব বিকাশ কর্মকারের গৃহীত পদক্ষেপ সঠিক বলে তুমি মনে করো? যুক্তি দিয়ে বুঝিয়ে দাও।
উত্তর: গ্রাহকের আস্থা অর্জনে জনাব বিকাশ কর্মকারের নেওয়া পদক্ষেপটি সম্পূর্ণ সঠিক বলে আমি মনে করি । একটি ব্যবসায়ের সফলতা অনেকাংশে নির্ভর করে গ্রাহকদের আস্থা অর্জনের ওপর। মূল্যবান পণ্য কেনার ক্ষেত্রে ক্রেতারা বিশ্বাস ও আস্থাহীনতায় ভোগে। এজন্য গ্রাহকদের আস্থা অর্জনে যাবতীয় ব্যবস্থা নিলে বিক্রি ও মুনাফা বাড়ার সম্ভাবনা তৈরি হয় । উদ্দীপকের জনাব বিকাশ কর্মকার বিকে জুয়েলার্স-এর মালিক। তিনি ভালো মানের ও আধুনিক ডিজাইনের গহনা বিক্রি করেন। সম্প্রতি তিনি বিদেশি হলমার্ককৃত গহনা বিক্রি করছেন । স্বর্ণ খুবই মূল্যবান ধাতু। তবে মান বা ক্যারেট ভেদে স্বর্ণের দামও ভিন্ন ভিন্ন হয়। আবার, বর্তমানে কিছু ধাতু পাওয়া যায় যেগুলো দেখতে হুবহু স্বর্ণের মতো। তাই ক্রেতারা বুঝতে পারেন না যে তারা খাটি স্বর্ণ বা গহনা কিনছেন কিনা। জনাব বিকাশ কর্মকার টন্স মেশিন ব্যবহার করায় ক্রেতারা নিজেরাই বুঝতে পারছেন তার কেনা গহনাগুলো খাটি নাকি ভেজাল। এতে প্রতিষ্ঠানের প্রতি ক্রেতাদের আস্থা বাড়ছে। পাশাপাশি, বিদেশি গহনায় হলমার্ক থাকায় তারা নিঃসংকোচে গহনা কিনতে পারছেন। যার ফলে বিকে জুয়েলার্স-এর বিক্রি, মুনাফা ও সুনাম বাড়ছে। তাই আমি মনে করি, জনাব বিকাশ কর্মকারের নেওয়া পদক্ষেপটি সম্পূর্ণ সঠিক।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
গ্রাহকের আস্থা অর্জনে জনাব বিকাশ কর্মকারের গৃহীত পদক্ষেপ সঠিক বলে ত…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর