জনাব শিমুলের ব্যবসায়ে যে পদ্ধতিতে পণ্যের মূল্য নির্ধারণ করেছেন তা কি যথার্থ? উদ্দীপকের আলোকে তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লেখিতজনাব শিমুল প্রতিযোগিতাভিত্তিক পদ্ধতিতে মূল্য নির্ধারণ করেন, যা সঠিক বলে আমি মনে করি । প্রতিযোগী পণ্যের মূল্যের সাথে সামঞ্জস্য রেখে পণ্যের মূল্য নির্ধারণ করাই হলো প্রতিযোগিতাভিত্তিক মূল্য নির্ধারণ। এখানে প্রতিযোগী পণ্যের মূল্যের ওপর নির্ভর করে পণ্যমূল্য নির্ধারণ করা হয়। খুব বেশি মূল্য পার্থক্য হলে ক্রেতারা পণ্য কেনে না। উদ্দীপকের জনাব শিমুল মুদি দোকানদার। তিনি নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য বিক্রি করেন। পণ্যগুলোর মূল্য দরকষাকষির মাধ্যমেই নির্ধারিত হয় । তাই ক্রেতারা পণ্যের মূল্য নিয়ে খুব বেশি চিন্তা করেন না। প্রতিযোগী থাকায় বিক্রেতারা চাইলেও দাম বেশি রাখতে পারেন না। তবে এর উল্টো চিত্র দেখা যায় একচেটিয়া বাজারে। জনাব শিমুলের দোকানটি খুলনা শহরে অবস্থান করায় এখানে আরও অনেক দোকান আছে। অর্থাৎ, প্রতিযোগী বেশি। তাই তাকে প্রতিযোগিতাভিত্তিক মূল্য নির্ধারণ করতে হয়। তিনি বেশি দাম রাখলে ক্রেতারা তার থেকে না কিনে অন্য কোনো মুদি দোকান থেকে পণ্য কিনবে। ফলে জনাব শিমুলের পণ্য অবিক্রীত থাকবে এবং তার লোকসান হবে। তাই প্রতিযোগীরা যে মূল্যে পণ্য বিক্রি করছে তাকেও সে মূল্যে পণ্য বিক্রি করতে হচ্ছে। তাই আমি মনে করি, জনাব শিমুলের মূল্য নির্ধারণ পদ্ধতিটি সঠিক।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব শিমুলের ব্যবসায়ে যে পদ্ধতিতে পণ্যের মূল্য নির্ধারণ করেছেন তা …
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর