উদ্দীপকে উল্লেখিত জনাব শিমুল ভোগ্যপণ্য নিয়ে ব্যবসায় পরিচালনা করেন। ভোগ্যপণ্য ক্রেতারা ব্যক্তিগত বা পারিবারিক ভোগের জন্য কেনে। ক্রেতারা এসব পণ্য ঘন ঘন, কোনো পরিকল্পনা ছাড়াই কেনে। তাই পণ্যের মূল্য খুব বেশি ওঠানামা করে না। চাল, ডাল, মাছসহ নিত্যপ্রয়োজনীয় সবকিছুই ভোগ্যপণ্য। উদ্দীপকের জনাব শিমুলের খুলনা শহরে একটি মুদি দোকান আছে। সেখানে তিনি ডাল, তেল, সাবান, লবণসহ বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করেন। এসব পণ্য ক্রেতারা নিত্যদিনের ভোগের জন্য কেনে। এখানে মুখ্য উদ্দেশ্য ব্যক্তিগত বা পারিবারিক ভোগ। আবার, ক্রেতারা দরকষাকষি করে এসব পণ্য কিনতে পারে। বাড়ির কাছে বা আশপাশের বাজারে এগুলো পাওয়া যায়। এগুলোর একক প্রতি মূল্যও কম এবং ক্রেতারা ঘনঘন ক্রয় করে । এগুলো ভোগ্যপণ্যের বৈশিষ্ট্য। তাই বলা যায়, জনাব শিমুল ভোগ্যপণ্য নিয়ে ব্যবসায় পরিচালনা করেন।