উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কোন ধরনের বাজারের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'জলি ইলেকট্রনিকস লি.' পুনঃবিক্রেতার বাজারের অন্তর্গত। যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান পুনরায় বিক্রির উদ্দেশ্যে পণ্য সামগ্রী কেনে তাদের নিয়ে পুনঃবিক্রেতার বাজার গঠিত হয়। পাইকার, খুচরা ব্যবসায়ী প্রভৃতি হলো এ বাজারের সদস্য। উদ্দীপকের 'জলি ইলেকট্রনিকস লি.' কয়েকবছর ধরে উন্নত মডেলের Vivo মোবাইল ফোন বিপণন করছে। অর্থাৎ, এখানে 'জলি ইলেকট্রনিকস লি. উৎপাদনকারী নয়। তারা Vivo কোম্পানির কাছ থেকে ফোনগুলো কিনে বিক্রি করছে। কম দামে কিনে কিছুটা বেশি দামে বিক্রি করে তারা মুনাফা অর্জন করছে। অর্থাৎ, প্রতিষ্ঠানটির উদ্দেশ্য পুনঃবিক্রয়ের মুনাফা অর্জন করা । জলি ইলেকট্রনিকস-এর উক্ত বৈশিষ্ট্যগুলো পুনঃবিক্রেতার বাজারের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, —জলি ইলেকট্রনিকস লি.' পুনঃবিক্রেতার বাজারের অন্তর্গত ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কোন ধরনের বাজারের অন্তর্ভুক্ত? ব্যাখ…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর