উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি ক্ষতি হতে উত্তরণের জন্য বিপণন মিশ্রণের কোন উপাদানটি যুক্তিযুক্ত? বিশ্লেষণ কর।
উত্তর: মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান Vivo-এর ক্ষতি থেকে উত্তরণের জন্য বিপণন মিশ্রণের প্রসার উপাদানটি যুক্তিযুক্ত। প্রসার হলো পণ্যের বিক্রি বাড়ানোর যাবতীয় কৌশলের সমষ্টি। ভিন্ন ভিন্ন পণ্য ও সেবার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন প্রসার কৌশল প্রয়োগ করতে হয়। বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার ইত্যাদি হলো প্রসার কৌশল । উদ্দীপকের 'জলি ইলেকট্রনিকস লি.' Vivo মোবাইল ফোন বিপণন করে আসছে। সকল শ্রেণির ভোক্তাদের কাছে পণ্য পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন স্থানে শো-রুম প্রতিষ্ঠা করেছে। কিন্তু ক্রেতাদের উক্ত ফোন সম্পর্কে ধারণা না থাকায় বিক্রির কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হচ্ছে না। ফলে প্রতি বছর লোকসান হচ্ছে। 'জলি ইলেকট্রনিকস লি.'-এর উচিত পণ্যটিকে ক্রেতাদের কাছে পরিচিত করানো। এজন্য বিভিন্ন মাধ্যম যেমন: টিভি, রেডিও, বিলবোর্ড, অনলাইন প্লাটফর্ম, স্যোশাল মিডিয়া ইত্যাদিতে বিজ্ঞাপন দিতে হবে। ফলে পণ্যটি সবার কাছে পরিচিত হয়ে উঠবে। আবার, ব্যক্তিক বিক্রয় পদ্ধতিতে পণ্য পরিচিত করানো যায়। বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে পণ্যটি প্রদর্শন করলে বিক্রির সম্ভাবনা বাড়বে। আবার, বিভিন্ন অফার যেমন— Vivo ফোন কিনলে ইয়ারফোন, পাওয়ার ব্যাংক ফ্রি ইত্যাদি দেওয়া যেতে পারে যা বিক্রি বাড়াতে ও ক্ষতি পুষিয়ে নিতে কার্যকর হবে। এগুলো বিপণন প্রসারের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, প্রতিষ্ঠানটির সমস্যা সমাধানে বিপণন মিশ্রণের প্রসার উপাদানটি যৌক্তিক।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি ক্ষতি হতে উত্তরণের জন্য বিপণন মিশ্রণের…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর