বিঃসর্গ ফ্যাশন লি. কোন পদ্ধতিতে মূল্য নির্ধারণ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত বিঃসর্গ ফ্যাশন লি. ব্যয়যোগ পদ্ধতিতে মূল্য নির্ধারণ করেছে । মোট ব্যয়ের সাথে নির্দিষ্ট পরিমাণ মুনাফা যোগ করে মূল্য নির্ধারণ পদ্ধতিকে ব্যয়যোগ মূল্য নির্ধারণ পদ্ধতি বলে। এটি বহুল ব্যবহৃত একটি পদ্ধতি। এখানে বিক্রেতা আগে থেকেই জানতে পারে তার মুনাফা কত হবে । উদ্দীপকের বিঃসর্গ ফ্যাশন লি. নতুন ও রুচিসম্মত ডিজাইনের পোশাক প্রস্তুত করে । ফলে প্রতিষ্ঠানটি অল্প দিনে সারা ফেলেছে। তারা নির্ধারিত হারে মুনাফা যোগ করে পণ্যমূল্য নির্ধারণ করে। অর্থাৎ, তাদের উৎপাদন খরচ এর সাথে কাঙ্ক্ষিত মুনাফা যোগ করে মূল্য নির্ধারণ করে। ব্যয়যোগ পদ্ধতিতে এভাবে মূল্য নির্ধারণ করা হয়। এখানে প্রতিষ্ঠানটি আগে থেকেই তাদের মুনাফার পরিমাণ জানতে পারে। খুচরা বিক্রেতাদের কাছে এটি বেশ জনপ্রিয় পদ্ধতি। সুতরাং, বিঃসর্গ ফ্যাশন লি. মূল্য নির্ধারণে ব্যয়যোগ পদ্ধতি ব্যবহার করেছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
বিঃসর্গ ফ্যাশন লি. কোন পদ্ধতিতে মূল্য নির্ধারণ করেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর