পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৯% মূল্য ছাড় উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধিতে কেমন ভূমিকা রাখবে বলে তুমি মনে কর?
উত্তর: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৯% মূল্য ছাড় প্রতিষ্ঠানটির বিক্রি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। মূল্য ছাড় বিক্রি বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। মূল্য ছাড় পেলে ক্রেতারা বেশি বেশি পণ্য কেনে। কোনো বিশেষ উৎসব, দিবস, বছরের শেষ দিকে সাধারণত মূল্য ছাড় দেওয়া হয় । উদ্দীপকের 'বিঃসর্গ ফ্যাশন লি.' রুচিসম্মত পোশাক বিক্রি করে মূল্য নির্ধারণে তারা ব্যয়যোগ পদ্ধতি অনুসরণ করে। তাদের পণ্যের মান ভালো হওয়ায় সারা দেশে চাহিদা সৃষ্টি হয়েছে। বিক্রি বাড়ানোর উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৯% মূল্য ছাড় দিচ্ছে। মূল্য ছাড় পেলে ক্রেতারা দোকান বা ব্র্যান্ডের প্রতি আকর্ষণ অনুভব করে। ফলে তারা দোকানে ভিড় জমায়। আর, বিঃসর্গ ফ্যাশন লি.-এর পণ্যের মান ভালো ও রুচিসম্মত হওয়ায় ক্রেতারা বেশি আকৃষ্ট হবে। ফলে মূল্য ছাড়ের বিষয়টি প্রচার করা হলে প্রতিষ্ঠানটির পণ্যের বিক্রি বাড়বে। এতে প্রতিষ্ঠানটি মুনাফা অর্জনের মাধ্যমে লক্ষ্য অর্জনে সক্ষম হবে। তাই আমি মনে করি, বিক্রি বাড়াতে ৯% ছাড়ের বিষয়টি যৌক্তিক।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৯% মূল্য ছাড় উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর