উদ্দীপকের জনাব শিহাব যে বিপণন কাজটি করেন তার যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত জনাব শিহাব বিপণনের মূল্য নির্ধারণ কাজটি করেন, যা খুবই যৌক্তিক। মূল্য নির্ধারণ হলো এক ধরনের কৌশল যার মাধ্যমে পণ্য বা সেবার দাম নির্দিষ্ট করা হয়। এক্ষেত্রে, বিক্রেতাকে উৎপাদন বা ক্রয় খরচ, যাতায়াত ভাড়া, প্রতিযোগিতা, পণ্যের চাহিদা প্রভৃতি বিবেচনা করতে হয়। উদ্দীপকের জনাব শিহাব একজন খুচরা ফল বিক্রেতা। তিনি কাঁঠাল পর্যায়িতকরণ করে মূল্য নির্ধারণ করেন। তিন ধরনের কাঁঠালের জন্য তিন ধরনের মূল্য নির্ধারণ করেন । ফলে ক্রেতারা পছন্দমতো কাঁঠাল কিনতে পারছে। আবার, জনাব শিহাবও কাঁঠাল বিক্রি করে স্বাচ্ছন্দ্য বোধ করছেন । জনাব শিহাব আকৃতি অনুযায়ী কাঁঠালের ভিন্ন ভিন্ন মূল্য নির্ধারণ করেন। এটি তার ব্যবসায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি যদি ভিন্ন ভিন্ন দাম নির্ধারণ না করতেন তাহলে ক্রেতারা চাহিদা ও ক্রয় সামর্থ্য অনুযায়ী কাঁঠাল কিনতে পারত না। ছোট-বড় সব কাঁঠালের একই দাম ধার্য করলে তার আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হতো। আবার, ব্যবসায় পরিচালনার জন্য তার বিভিন্ন ব্যয়, শ্রম হয়েছে। এগুলো বিবেচনায় নিয়েও মূল্য নির্ধারণ করতে হয়েছে। পাশাপাশি, পণ্যের চাহিদা, বাজারে প্রতিযোগিতা প্রভৃতি জনাব শিহাবকে মূল্য নির্ধারণের ক্ষেত্রে বিবেচনায় নিতে হয়েছে। কারণ, সঠিকভাবে মূল্য নির্ধারণ না করতে পারলে ব্যবসায়ের ক্ষতির আশঙ্কা থাকে। তাই বলা যায়, জনাব শিহাবের মূল্য নির্ধারণের কাজটি খুবই যৌক্তিক।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের জনাব শিহাব যে বিপণন কাজটি করেন তার যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর