মি. নজরুল ভোক্তাদের যে বিষয়টির দিকে নজর দিয়েছিলেন, বিক্রয় বৃদ্ধিতে তার যথার্থতা উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত মি. নজরুল ভোক্তাদের বৈচিত্র্যময় প্রত্যাশা ও পণ্যের মূল্যের দিকে নজর দিয়েছিলেন, যা বিক্রি বাড়াতে যথার্থ বলে আমি মনে করি । ক্রেতারা সবসময় বৈচিত্র্যময় পণ্য আশা করে। আবার, প্রতিযোগীদের পণ্যের মূল্যের সাথে তুলনা করে তারা পণ্য কিনতে চায়। এজন্য প্রতিষ্ঠানকে এসব বিষয়ের প্রতি গুরুত্ব দিয়ে পণ্য বিপণন করতে হয়। উদ্দীপকের মি. নজরুলের প্রতিষ্ঠানের জেলির বিক্রি কমে এসেছিল। এরপর তিনি বাজারে প্রচলিত অন্য জেলিগুলোর মান ও তাদের বাজার সম্পৃক্ততা বিবেচনায় নিয়েছেন। ফলে তিনি বুঝতে পারেন যে, গ্রাহকরা জেলির রং, স্বাদ, ঘ্রাণ, প্যাকেট প্রভৃতিতে বৈচিত্র্যতা প্রত্যাশা করে। আবার, প্রতিযোগী মূল্যেও তারা পণ্যটি পেতে চায়। মি. নজরুল তার প্রতিষ্ঠানের জেলির রং পরিবর্তন করেছেন । গতানুগতিক রং না ব্যবহার করে ফুডগ্রেড রং ব্যবহার করেছেন। এতে জেলি দেখতে আকর্ষণীয় হয়েছে। আবার, স্বাদ ও ঘ্রাণ পরিবর্তন করেছেন। এতে জেলি খেতে সুস্বাদু হয়েছে। ঘ্রাণের কারণে ভোক্তাকে পণ্যটি আকর্ষণ করেছে। আবার, নতুন মোড়কে পণ্যটি বিপণন করায় দেখতে আকর্ষণীয় হয়েছে। পাশাপাশি প্রতিযোগীর তুলনায় মূল্য কম রাখায় ক্রেতারা পণ্যটির প্রতি বেশি আগ্রহী হয়েছে। ফলে বিক্রি ও মুনাফা বাড়তে শুরু করেছে। তাই বলা যায়, মি. নজরুলের ভোক্তাদের বৈচিত্র্যময় প্রত্যাশা ও মূল্যের দিকে নজর দেওয়া যথার্থ হয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
মি. নজরুল ভোক্তাদের যে বিষয়টির দিকে নজর দিয়েছিলেন, বিক্রয় বৃদ্ধি…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর