পণ্যের জীবনচক্রের কোন স্তরে বিক্রির পরিমাণ সর্বোচ্চ হয় ? ব্যাখ্যা কর।
উত্তর: পণ্যের বিক্রয় প্রবৃদ্ধি কমতে থাকলে পণ্যটি পূর্ণতা স্তরে প্রবেশ করে। পণ্যের জীবন চক্রের যে স্তরে বিক্রয় সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয় এবং একপর্যায়ে মুনাফা কমতে থাকে তাকে পূর্ণতা স্তর বলে অর্থাৎ পণ্য জীবনচক্রের যে স্তরে বিক্রয় প্রবৃদ্ধি ধীরগতির হয় অথবা স্থির থাকে তাকে পূর্ণতা স্তর বলে।এ স্তরে এসে বিক্রয় বাড়লেও বিক্রয়ের প্রবৃদ্ধি হ্রাস পেতে থাকে এবং প্রতিযোগীর সংখ্যা বাড়ে। বিপণন প্রসার সংক্রান্ত ব্যয়েও এ স্তরে বৃদ্ধি পায়। এই স্তরের মধ্যস্থ ব্যবসায়ীদের কমিশন ও কর্মীদের সুযোগ-সুবিধা বাড়াতে হয়। এতে লাভের প্রবৃদ্ধি কমে তবে পণ্যের বিক্রয় সর্বোচ্চ স্তরে এসে পৌঁছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
পণ্যের জীবনচক্রের কোন স্তরে বিক্রির পরিমাণ সর্বোচ্চ হয় ? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর