উদ্দীপকের জেলী পণ্য জীবনচক্রের কোন পর্যায়ে রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত মি. নজরুলের প্রতিষ্ঠানের জেলি পণ্যের জীবনচক্রের পূর্ণতা পর্যায়ে আছে। পূর্ণতা পর্যায়ে বিক্রির পরিমাণ সর্বোচ্চ হয় এবং একপর্যায়ে বিক্রি ও মুনাফার পরিমাণ কমতে থাকে। এ পর্যায়ে প্রতিযোগীরা নতুন বৈশিষ্ট্যসম্পন্ন পণ্য বাজারে নিয়ে আসে । উদ্দীপকের মি. নজরুল জেলি উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানের মার্কেটিং ম্যানেজার হিসেবে কর্মরত। তিনি লক্ষ করছেন তাদের তৈরি জেলি যেভাবে দ্রুত বাজার পেয়েছিল তার গতি কমে এসেছে। অর্থাৎ, শুরুর দিকে বিক্রির পরিমাণ দ্রুত বাড়ছিল। কিন্তু বর্তমানে বিক্রি না কমলেও তেমন বাড়ছে না। আবার, প্রতিযোগীরা বিভিন্ন রং, স্বাদ, ঘ্রাণের জেলি বিক্রি করছে। অর্থাৎ, প্রতিযোগী বাড়ছে এবং তারা বাজার দখলে নিচ্ছে। এগুলো পণ্যের জীবনচক্রের পূর্ণতা পর্যায়ের বৈশিষ্ট্য। তাই বলা যায়, মি. নজরুলের প্রতিষ্ঠানের জেলি পণ্যটি জীবনচক্রের পূর্ণতা পর্যায়ে আছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের জেলী পণ্য জীবনচক্রের কোন পর্যায়ে রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর