উদ্দীপকে জনাব নাজিমের পেঁয়াজ সংগ্রহ করার মাধ্যমে বিপণনের কোন কাজটি সম্পন্ন হয়েছে? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত জনাব নাজিমের পেঁয়াজ সংগ্রহ করার মাধ্যমে বিপণনের ক্রয় কাজটি সম্পন্ন হয়েছে। ক্রয়ের মাধ্যমে বিক্রেতার কাছে থেকে ক্রেতা অর্থের বিনিময়ে পণ্যের মালিকানা কেনে। এর মাধ্যমে পণ্যের স্বত্বগত উপযোগ সৃষ্টি করা যায়। এটি পণ্য বা সেবার বিনিময় সংক্রান্ত কাজ । উদ্দীপকের জনাব নাজিম একটি হিমাগারের মালিক। উৎপাদন মৌসুমে তিনি কমমূল্যে কৃষকদের কাছ থেকে পেঁয়াজ সংগ্রহ করেন। পরে পেঁয়াজগুলো তিনি হিমাগারে সংরক্ষণ করেন। অর্থাৎ, জনাব নাজিম পেঁয়াজ ক্রয়ের মাধ্যমে সংগ্রহ করেন। তিনি কৃষকদের থেকে কমমূল্যে পেঁয়াজ কেনেন। ফলে পেঁয়াজের মালিকানা কৃষকদের কাছ থেকে তার কাছে হস্তান্তরিত হয়। তিনি পেঁয়াজের মালিকানা অর্জন করেন। তাই বলা যায়, জনাব নাজিমের পেঁয়াজ সংগ্রহ করার মাধ্যমে বিপণনের ক্রিয়' কাজটি সম্পন্ন হয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব নাজিমের পেঁয়াজ সংগ্রহ করার মাধ্যমে বিপণনের কোন কাজটি…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর