খাঁন চিপস্' প্রতিষ্ঠানটি ট্রাকের মাধ্যমে আলু আনায় কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'খান চিপস' প্রতিষ্ঠানটি ট্রাকের মাধ্যমে আলু আনায় স্থানগত উপযোগ সৃষ্টি হয়েছে। বিপণনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ পরিবহনের মাধ্যমে পণ্য বা সেবাসামগ্রী এক স্থান থেকে অন্যস্থানে আনা-নেওয়া করা হয়। ফলে এটি দূরত্বের সমস্যা সমাধানে সহায়তা করে। অর্থাৎ পরিবহন স্থানগত উপযোগ সৃষ্টি করে। পরিবহনের ফলে দেশ-বিদেশের পণ্য ভোগ করা যায়। উদ্দীপকের 'খাঁন চিপস্'-এর মালিক একজন সফল উদ্যোক্তা। তিনি মুন্সিগঞ্জ থেকে উন্নতমানের আলু সংগ্রহ করে। সেগুলো ট্রাকের মাধ্যমে কারখানায় নিয়ে আসে। অর্থাৎ, প্রতিষ্ঠানটি পণ্য আনার কাজে পরিবহন ব্যবহার করে। ফলে স্থানের দূরত্বের সমস্যা দূর হয়। স্থানগত উপযোগ সৃষ্টি হয়। সুতরাং, 'খান চিপস্' প্রতিষ্ঠানটি ট্রাকের মাধ্যমে আলু আনায় স্থানগত উপযোগ সৃষ্টি হয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
খাঁন চিপস্' প্রতিষ্ঠানটি ট্রাকের মাধ্যমে আলু আনায় কোন ধরনের উপযোগ …
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর